এবারের IPL-এ নতুন ভূমিকায় ধোনি! তাহলে কী খেলা ছাড়ছেন? মাহির পোস্ট ঘিরে চূড়ান্ত জল্পনা

MS Dhoni: ব্যস, এই কয়েকটা শব্দেই ঘুম উড়েছে ক্রিকেটপ্রেমীদের। নতুন করে জল্পনা শুরু হয়েছে, তবে কি অধিনায়কের বদলে অন্য কোনও ভূমিকায় দেখা যাবে ধোনিকে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঠিক একইভাবে অবসর নিয়েছিলেন এমএস ধোনি। ২০২০ সালে ১৫ অগাস্ট সন্ধ্যায় হঠাৎ পোস্ট করে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের ২বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এবার আইপিএল ২০২৪ শুরুর আগে আগে ধোনির এক রহস্যময় পোস্ট। যা ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুন: সঞ্চালনা করে কত কোটি আয় সৌরভের? জানলে আপনার চোখ কপালে উঠবে

ms2

এমনিতে সোশাল মিডিয়ায় বিশেষ অ্যাকটিভ নন ধোনি। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি। এবার আইপিএলের আগে ফের চমকে দিলেন ধোনি। তিনি লিখেছেন, “নতুন মরশুম আর নতুন ভূমিকায় ধরা দিতে মুখিয়ে রয়েছি। অপেক্ষা করুন।”

ব্যস, এই কয়েকটা শব্দেই ঘুম উড়েছে ক্রিকেটপ্রেমীদের। নতুন করে জল্পনা শুরু হয়েছে, তবে কি অধিনায়কের বদলে অন্য কোনও ভূমিকায় দেখা যাবে ধোনিকে? ২২ গজে লড়াই করার মতো এখনও যথেষ্ট ফিট ৪২ বছরের উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু তাঁর পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।

ms

এই বার্তা থেকেই পরিষ্কার নেতৃত্বের সঙ্গে নতুন কোনও দায়িত্বে দেখা যেতে পারে তাঁকে। কী হতে পারে সেই দায়িত্ব? নাকি চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে সাধারণ ক্রিকেটার হিসাবে খেলবেন তিনি! বা খেলা ছেড়ে মেন্টর হতে চলেছেন তিনি?

এবারের IPL-এ নতুন ভূমিকায় ধোনি! তাহলে কী খেলা ছাড়ছেন? মাহির পোস্ট ঘিরে চূড়ান্ত জল্পনা

ms3

এমনই নানা জল্পনা শুরু হয়েছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। রবার দেখার যে তিনি কি করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন