একটি দল নিজেদের প্রথম ম্যাচ হাসতে হাসতে জিতেছে। অন্য দলটি আবার প্রথম ম্যাচে হেরে চাপে পড়ে গিয়েছে। দুই দলের পরিস্থিতি আলাদা। এক দল গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পরিকল্পমা করছে। অন্য দলটি আবার বিশ্বকাপে টিকে থাকতে মরিয়া।
আরও পড়ুন: আজ স্নায়ুর লড়াই, রোহিতের সাথে ওপেন কি করবেন বিরাট? জানা গেল বড় আপডেট

কিন্তু এই দুই দল যখনই মুখোমুখি হয় তখনই তাদের মধ্যে কেউ ফেভারিট থাকে না। এখানে থাকে একে অপরকে ছাপিয়ে যাবার। পাক বোলার ও ভারতীয় ব্যাটারদের মধ্যে থাকে হুঙ্কার। সেই রকমই হুঙ্কার দিলেন পাক বোলার মোহম্মদ আমির। তিনি সম্প্রচার সংস্থায় শনিবার বলে দেন,
‘‘রোহিত বিশ্বমানের প্লেয়ার। ও একবার ছন্দ পেয়ে গেলে, যে কোনও বোলিংকে শেষ করে দিতে পারে। রোহিতের বিরুদ্ধে বোলারের একমাত্র সুযোগ থাকে শুরুতে। তখন ওকে বোল্ড বা এলবিডব্লিউ করার সম্ভাবনা থাকে।
আমার টার্গেট রোহিতকে তাড়াতাড়ি আউট করা, খেলার আগেই হুঙ্কার দিলে আমির

কিন্তু পনেরো-কুড়িটা বল একবার খেলে ফেললে, ওকে থামানো অসম্ভব। তাই আমার টার্গেট থাকবে, প্রথমেই রোহিতের প্যাডে বল করা। আগেও যা করে আমি সাফল্য পেয়েছি ওর বিরুদ্ধে।’’



