আরও একটা ভারত-পাক মহারণ। দুদেশের রথী-মহারথীদের স্নায়ুর লড়াই। এমনিতে ইদানিংকালের আর পাঁচটা ভারত-পাকিস্তান ম্যাচের মতো রবিবারের লড়াইয়েও খাতায়কলমে এগিয়ে টিম ইন্ডিয়া। পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের রাস্তা মসৃণ করে নিতে চান রোহিত শর্মারা।
আরও পড়ুন: আজ ভারত-পাক মহারণ, ম্যাচের আগে কী বললেন রোহিত

অন্য দিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভারতকে হারাতেই হবে বাবর আজ়মদের। কিন্তু মনেকরা হচ্ছে এই ম্যচে বাধা হতে পারে বৃষ্টি। বিকালের পর বৃষ্টি হলে ম্যাচ নির্বিঘ্নে আয়োজন করতে সমস্যা হবে না। তবে সকালের দিকে বৃষ্টি হলে সমস্যা হতে পারে।
এই সবের মধ্যে জল্পনা চলছে পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের সাথে ওপেন করবেন কে? বিরাট নাকি অন্য কেও। গত ম্যাচে ওপেন করে রান পাননি বিরাট। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের রিপোর্ট বলছে যে, ভারতের ওপেনিং কম্বিনেশনে কোনও বদল আসবে না।
আজ স্নায়ুর লড়াই, রোহিতের সাথে ওপেন কি করবেন বিরাট? জানা গেল বড় আপডেট

রোহিতের সঙ্গে বিরাটই করবেন ওপেন। দেশের জার্সিতে বিরাট প্রথমবার টি-২০ ফরম্য়াটে ওপেন করতে নামছেন ঠিকই। কিন্তু আইপিএলে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ধারাবাহিত ভাবে বিগত কয়েক মরসুম তিনি ওপেন করে আসছেন। রীতিমতো সফল হয়েছেন কিং কোহলি। তাই এই ম্যাচেও তাঁরই ওপেন করার সম্ভবনা বেশি।



