টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মারা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে ভারতীয় শিবিরের। মাঠে দলে-দলে দুই প্রতিবেশী দেশের সমর্থকরা এলেও ভালো ক্রিকেট দেখে ফিরে যেতে পারবেন কি? নাসাও কাউন্টির বাইশ গজ যা ‘জাদু’ দেখাচ্ছে!
আরও পড়ুন: শপথ গ্রহণ করতে চলেছেন মোদি, অনুষ্ঠানে থাকছে কং, আমন্ত্রণ প্রত্যাখ্যান তৃণমূলের

আয়ারল্যান্ড ম্যাচে রোহিত শর্মার লেগেছে। ঋষভ পন্থের লেগেছে। যার পর নাসাও কাউন্টির পিচ নিয়ে নড়েচড়ে বসেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আশ্বাস দিয়েছে যে, পিচ চরিত্র বদলে ফেলার প্রবল চেষ্টা হচ্ছে। অপর দিকে গ্রুপ টেবলের পরিস্থিতি এখন এতটাই জটিল যে, বিরাট-হার্দিকদের হারাতে না পারলে নিউ ইয়র্ক থেকেই দেশে ফেরার বিমান ধরতে হতে পারে রিজওয়ান-ফখর জামানদের। কোণঠাসা পাকিস্তান যে মরণ কামড়, বলেই দেওয়া যায়।
ঠিক এই কারণেই বাড়তি সতর্কতা জারি করা হচ্ছে ভারতীয় শিবিরে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর পাকিস্তান ম্যাচও ছিনিয়ে নিতে চাইছে ভারত। ভারতের সবচেয়ে বড় স্বস্তি বোলিং। আইপিএলের ছন্দ বিশ্বকাপেও ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। প্রথম ম্যাচে তিন উইকেট নিয়ে প্রত্যাশা বাড়িয়েছেন হার্দিক। বড় মাঠে ভরসা হয়ে উঠতে পারেন জাডেজার মতো স্পিনারও।
বিশ্বকাপে পা রেখেই নড়বড়ে অবস্থা পাকিস্তান টিমের। আমেরিকাকে ‘ছোট ভারত’ বলে ডাকা হচ্ছে। সৌরভ-মনাঙ্কদের কাছেই হেরে বসেছে গ্রিন আর্মি। পাকিস্তানের টপ অর্ডার আরও একবার সমালোচনার মুখে। আজ পর্যন্ত দুই ফর্ম্যাট মিলিয়ে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৪-১ এগিয়ে ভারত। এই অবস্থায় আজ তাঁদের ম্যাচ মরণ বাঁচনের।
আজ ভারত-পাক মহারণ, ম্যাচের আগে কী বললেন রোহিত

তাই কোন রকম হালকা ভাবে নিচ্ছেন না অধিনায়ক রোহিত। আর সেটা তাঁর কথায় স্পষ্ট। তিনি বললেন, ‘‘আমি ইতিহাস দেখি না। আর টি-টোয়েন্টিতে যা কিছু হতে পারে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে প্রথম ম্যাচ হেরে পাকিস্তান শেষ পর্যন্ত ফাইনাল খেলেছিল। তা হলে?’’



