শপথ গ্রহণ করতে চলেছেন মোদি, অনুষ্ঠানে থাকছে কং, আমন্ত্রণ প্রত্যাখ্যান তৃণমূলের

Modi: রাজনৈতিক সৌজন্য দেখিয়ে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আগে সকাল সকাল মোদিকে দেখা গেল রাজঘাটে। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের সামনে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি। গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সৌধ ‘সদৈব অটল’-এর কাছেও।

আরও পড়ুন: নীতীশ কুমারের হাত ধরে লালু রাজ্যে ফিরছে রেল, স্বরাষ্ট্র নিয়ে টানাটানি চন্দ্রবাবু নাইডুর!

modi 5

সেখানেও শ্রদ্ধাজ্ঞাপন করলেন মোদি। রাজনৈতিক সৌজন্য দেখিয়ে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তবে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নমোর শপথ অনুষ্ঠানে থাকছে না। জানিয়ে দেওয়া হল তৃণমূলের তরফে। গতকাল রাতে লোকসভার তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন গত মন্ত্রিসভার এক মন্ত্রী।

soniya 1

সুদীপবাবু জানিয়েছেন, “রাতে আমাকে ফোন করা হয়েছিল। কিন্তু আমার দলের তরফে ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” অপর দিকে আজ সকালে কংগ্রেসের তরফে জানানো হয় মোদির শপথে উপস্থিত থাকবেন খাড়গে।এছারাও বিরোধী দলের অন্যান্য নেতারাও থাকবেন বলে জানা গিয়েছে। যদিও আমন্ত্রণ নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করেন কং নেতা জয়রাম রমেশ।

শপথ গ্রহণ করতে চলেছেন মোদি, অনুষ্ঠানে থাকছে কং, আমন্ত্রণ প্রত্যাখ্যান তৃণমূলের

mamata 2

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন, অথচ দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর সময় পাননি। মোদি মুখে বলছেন বিরোধীদের সঙ্গে নিয়ে এগোবেন। এটাই কি সঙ্গে নিয়ে এগোনর নমুনা”? উল্লেখ্য তৃণমূলের মতো কংগ্রেস কেও কাল রাতে ফোন করে অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন