HomeTagsDA Protest

DA Protest

Nabanna: ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা, একগুচ্ছ পদক্ষেপ নিল নবান্ন

ন্যায্য ডিএর দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের ৪০ টি বেশী সংগঠন। সরকারি কর্মচারীদের সমর্থনে এগিয়ে এসেছে বাম, বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি। বৃহস্পতিবার ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা জারি করা হল নবান্নের তরফে।

DA Protest: ধর্নামঞ্চে অসুস্থের তালিকায় আরও একজন, ধর্মঘটের আগে বাড়ছে অসুস্থতার সংখ্যা

শহীদ মিনারের পাদদেশে ধর্না ও অনশন করছে রাজ্যের সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের ৪২ টি সংগঠনের মিলিত সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যে অনেক অনশনকারি অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার ধর্নামঞ্চে অসুস্থের তালিকায় আরও একজন সরকারী কর্মচারি। তাঁকে সল্টলেকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

Nausad Siddiqi: কলকাতার পাশাপাশি জেলাতেও ছড়িয়ে দিতে হবে, ডিএ আন্দোলনকারীদের সাক্ষাতে জানালেন নওশাদ  

৪২ দিন ধরে হাজতবাসের পর সোমবার বিধানসভায় এলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিন বিধানসভা থেকে কিছু দূরে ধর্মতলার শহিদ মিনারের কাছে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি। কলকাতার পাশাপাশি জেলাতেও ছড়িয়ে দিতে হবে আন্দোলন। এই আবেদন রাখলেন আইএসএফ বিধায়ক।

Kaustav Bagchi: এত খেয়েছে চলতে অসুবিধা হচ্ছে, ডিএ ইস্যুতে শাসক দলকে একহাত নিলেন কৌস্তভ

১০ মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। তার আগে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে উপস্থিত হলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। সেখান থেকেই রাজ্য সরকারকে আরও একবার তুলোধোনা করলেন আইনজীবী। তাঁর কথায়, শাসক দলের নেতারা এত খেয়েছে চলতে অসুবিধা হচ্ছে।  

DA Protest: ধর্মঘটের জন্য জেলায় জেলায় প্রচার, আরও সুর চড়াচ্ছে আন্দোলনকারীরা

ধর্না ও অনশন করছে রাজ্যের সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের ৪২ টি সংগঠনের মিলিত সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যে অনেক অনশনকারি অসুস্থ হয়ে পড়েছেন। সরকারের বিরুদ্ধে তোপ দেগে গত ২০ ও ২১ শে ফেব্রুয়ারি সারা রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করেছেন। এবার ধর্মঘটের ডাক দিল সরকারি কর্মচারিদের সংগঠনগুলি। ধর্মঘটের জন্য জেলায় জেলায় প্রচার করছেন আন্দোলনকারীরা।

DA Protest: বেতন দিতে না পারলে চেয়ার ছাড়ুন, ববিকে হুঁশিয়ারি সরকারি কর্মচারিদের

নিজেদের মহার্ঘ ভাতার দাবিতে একটানা আন্দোলন জারি রেখেছেন সরকারি কর্মচরিরা। সরকারের বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। পাল্টা মন্তব্য করতে পিছপা হননি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, না পোষালে ছেড়ে দিন। কেন্দ্র সরকারের কাজ করুন। মন্ত্রীর মন্তব্যে সরকারি কর্মচারিদের আন্দোলনে ঘৃতাহুতি দিয়েছে। তাঁদের বক্তব্য, বেতন দিতে না পারলে চেয়ার ছাড়ুন।

DA Protest: রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে, নবান্নের নির্দেশিকা নিয়ে কটাক্ষ সরকারি কর্মচারিদের

প্রাপ্য ডিএর দাবিতে ২৩ দিন ধরে অনশন ও আন্দোলন কর্মসূচি জারি রেখেছেন সরকারি কর্মীরা। সোমবার এবং মঙ্গলবার পূর্ণ বিরতির ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। আন্দোলনকারীদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নবান্ন। পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আন্দোলনকারী সংগঠন কনফেডারেশনের নেতারাও। রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

Trending Now