DA Protest: ধর্নামঞ্চে অসুস্থের তালিকায় আরও একজন, ধর্মঘটের আগে বাড়ছে অসুস্থতার সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বকেয়া ডিএ ও সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে গত ১ মাসের বেশি সময় ধরে কলকাতার শহীদ মিনারের পাদদেশে ধর্না ও অনশন করছে রাজ্যের সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের ৪২ টি সংগঠনের মিলিত সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যে অনেক অনশনকারি অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার ধর্নামঞ্চে অসুস্থের তালিকায় আরও একজন সরকারী কর্মচারি। তাঁকে সল্টলেকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুনঃ Anubrata Mondal: ৫ কোটি টাকা করে প্রোটেকশন মানি পেত কে? উত্তর জানতে চায় ইডি

শহিদ মিনারে ডিএর দাবিতে ৪০ দিন ধরে অবস্থান করছেন সরকারী কর্মচারিদের একাংশ। টানা ২৭ দিন ধরে চলছে অনশন কর্মসূচি। এরই মধ্যে একাধিক অনশনকারীদের অসুস্থ হওয়ার খবর আসছে প্রতিনিয়ত। গতকাল অসুস্থ হয়ে পড়েন চিন্ময় জানা নামে এক আন্দোলনকারী। ঠিক তার ২৪ ঘন্টার মধ্যেই আরো একজন অসুস্থ হয়ে পড়লেন।

kmc 1

অন্যদিকে, আগামী ১০ মার্চ তাঁরা রাজ্যের সমস্ত সরকারি অফিস,আদালত,স্কুল, কলেজে ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটকে সফল করার জন্য তারা জেলায় জেলায় প্রচার শুরু করেছে ও  সমস্ত অফিসে পোস্টারিং ও লিফলেট বিলি করা হচ্ছে।

ধর্নামঞ্চে অসুস্থের তালিকায় আরও একজন, বাড়ছে আন্দোলনের ঝাঁঝ 

1661632507 da 2
ধর্নামঞ্চে অসুস্থের তালিকায় আরও একজন, বাড়ছে আন্দোলনের ঝাঁঝ 

সরকারি কর্মচারিদের ধর্না নিয়ে শিক্ষক নেতা রত্নদ্বীপ সামন্ত ও মানব দাস জানান “সরকার যত দিন না নিয়ম মেনে বকেয়া ডিএ দিচ্ছে এবং শূন্য পদে নিয়োগ না করছে তত দিন এই আন্দোলন চলবে। আমরা বিভিন্ন বিদ্যালয়ে ও অফিসে ধর্মঘট সফল করার জন্য প্রচার ও পোস্টারিং করছি। আমরা আশাবাদী সরকার দ্রুত আমাদের সমস্যার সমাধান করবে।” ইতিমধ্যেই ধর্নামঞ্চে উপস্থিত হয়ে একাধিক দলের রাজনৈতিক নেতারা উপস্থিত হয়ে সমর্থন করেছেন। ফলে আন্দোলন মঞ্চের ঝাঁঝ আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত