নজরবন্দি ব্যুরোঃ বকেয়া ডিএর দাবিতে একটানা অনশন এবং আন্দোলন কর্মসূচি জারি রেখেছেন সরকারি কর্মচারীরা। সেই সঙ্গে চলছে লাগাতার অনশন কর্মসূচি। আগামী সপ্তাহের ২০ এবং ২১ তারিখ একটানা পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এরই মধ্যে একাধিক অনশানকারীদের অসুস্থ হওয়ার খবর আসছে প্রতিনিয়ত। শনিবারও অসুস্থ হয়ে পড়েন এক কর্মচারী। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ Uddhav Thackreay: সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন উদ্ধভ, প্রতীক উদ্ধার করাই প্রধান লক্ষ্য!


একইসঙ্গে রাজ্য সরকারের তরফে মাত্র তিন শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে সরব হতে দেখা গেল সংগ্রামী যৌথ মঞ্চকেও। এবার তাঁদের বক্তব্য, ভোটের আগে জাদুকর হয়ে যান। বিধানসভা ভোটের আগেও তা দেখা যাবে। কিন্তু কর্মচারিরা যে তিমিরে ছিল সেখানেই আছে। এগারো বছর আগে যখন আন্দোলন হয়েছিল তখন ১৬ শতাংশ ডিএ বাকি ছিল। বর্তমানে কিছুই ছিল না। ৩ শতাংশ ডিএ যেন ভিক্ষা দিয়েছেন। কর্মচারিরা জানেন সরকারের কোথায় কী পয়সা আছে। আমরা জানি টাকা আছে।

শনিবার আন্দোলন মঞ্চে আরও এক কর্মীর অসুস্থ হওয়ার খবর আসছে। আন্দোলনকারীর নাম স্মৃতকণা বাগচি। ইতিমধ্যেই তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। একাধিক কর্মীরা অসুস্থ হয়ে পড়লেও নিজেদের দাবিতে এখনও অনড় থাকছেন চাকরি প্রার্থীরা।
অসুস্থ হয়ে পড়েন এক কর্মচারী, বাড়ছে আন্দোলনের ঝাঁঝ

সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু সরকারের সেই ঘোষণা মানতে নারাজ আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কেন্দ্র সরকার টাকা না দেওয়া কারণেই এই ডিএ বাড়ানো সম্ভব হচ্ছে না। কিন্তু সরকারি কর্মচারিদের বক্তব্য, এর সঙ্গে তাঁদের কোনও যোগ নেই।









