নজরবন্দি ব্যুরোঃ গত বছর নিজেরই দলের অন্দরে সংখ্যালঘু হয়ে পড়েন। এমনকি মুখ্যমন্ত্রী পদ হারাতে হয়েছে উদ্ধভ ঠাকরে। এবার নির্বাচন কমিশনের নির্দেশে শিবসেনা নাম এবং প্রতীকের ওপরেও অধিকার হারালেন তিনি। সেই অধিকার এখন গেছে একনাথ শিন্ডের হাতে। এই মুহুর্তে পুরাতন এবং ঘনিষ্ঠদের ওপরেই ভরসা করলেন উদ্ধভ। এখন নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন উদ্ধভ ঠাকরে।
আরও পড়ুনঃ SSC Scam: রাখি সাওয়ান্তের সঙ্গে অভিনয়, নিয়োগ দুর্নীতিতে শাহিদ ইমামকে গ্রেফতার করল CBI


শনিবার দুপুরেই মাতোশ্রীতে দলের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন উদ্ধভ ঠাকরে। দলের সমস্ত বিধায়ক, সাংসদ সহ পদাধিকারীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল দলীয় প্রতীক হারানোর পর উদ্ধভ ঠাকরে বলেন, বিচারব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। বিশ্বাসঘাতক একনাথ শিন্ডে ইতিহাসের ধারা বদলাতে পারবে না।

গত বছরেই মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট নিয়ে চিন্তা বাড়ে শিবসেনার। দীর্ঘ সময় ধরে টানাপোড়েনের পর বিজেপির সমর্থনে সরকার গঠন করে একনাথ শিন্ডে শিবির। মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। দল ভাঙালে দলের নাম এবং প্রতীক ছাড়তে রাজি হয়নি উদ্ধভ ঠাকরে। এতদিন ধরে দুই পক্ষকে শিবসেনার আসল প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। কমিশনের নির্দেশ আঞ্চলিক রাজনৈতিক দলগুলির জন্য বিপদ সংকেত বলেই মনে করছেন অনেকে।


সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন উদ্ধভ, আগামী দিনে কী পদক্ষেপ?

এই ঘটনায় এনসিপি প্রধান শরদ পওয়ার উদ্ধব ঠাকরের কাছে আর্জি জানিয়েছেন কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়ে নতুন প্রতীক বেছে নেওয়ার। তাঁর কথায়, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। একবার সিদ্ধান্ত হয়ে গেলে আর কোনও আলোচনার জায়গা নেই। এটাকে মেনে নিয়ে নতুন প্রতীক বেছে নিন। তাঁর মতে, প্রতীক শিণ্ডে শিবিরের দখলে চলে যাওয়ার কোনও দূরবর্তী প্রভাব পড়বে না।







