ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে বাংলার শাসক দল। তাই নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে দলের উদ্দ্যেশে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পৌষ মেলার উদ্বোধন করবেন। পুলিশ-প্রশাসনের তরফে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। নজরদারি চালানো হচ্ছে। পুলিশের তরফে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে।
রবিবার দিল্লি সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বাংলার যোগ নেই, পুরো ঘটনার জন্য মূল কারণ নিরাপত্তায় গলদ।
উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক কর্মসূচি ছিল তাঁর। সোমবার বানারহাটের জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বন্ধ হওয়া চা শ্রমিকদের জন্য নয়া ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, ২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে এবং এই কাজ হিডকো সংস্থা দিয়ে করানো হবে। তা নিয়ে প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছিল ওল্ড দিঘার জগন্নাথ ঘাটের কাছে।
ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজে বকেয়া টাকার ইস্যুতে এবার আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন যে, পঞ্চায়েতের সবাইকে নিয়ে আগামী ১৬ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক করবেন তিনি। আর সেই দিনই ঠিক করা হবে আন্দোলনের আগামী রূপরেখা চূড়ান্ত।
অবশেষে অসুস্থতা কাটিয়ে নবান্নে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিট নাগাদ নবান্নে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। এর আগে স্পেন সফরে যাওয়ার আগে ১১ সেপ্টেম্বর নবান্নে এসেছিলেন তিনি। তারপর সফর থেকে ফিরলেও আর নবান্নে আসা হয়নি তাঁর। পায়ের চোটের কারণে বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী।