Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে ‘কল্পতরু’ মমতা, নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক কর্মসূচি ছিল তাঁর। সোমবার বানারহাটের জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বন্ধ হওয়া চা শ্রমিকদের জন্য নয়া ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন:  ওড়িশায় উদ্ধার ৩০০ কোটির সঙ্গে বাংলার যোগ, আতস কাচের তলায় একাধিক ব্যবসায়িক লেনদেন

জলপাইগুড়ির রায়পুর, রিয়াবাড়ি, রেডব্যাঙ্ক, সুরেন্দ্রনগর, ধরনিপুর সহ মোট ছয়টি চা বাগান বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে কার্যত বেকার চা শ্রমিকরা। তাঁদের কথা ভেবেই আজ নতুন ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘জলপাইগুড়ির ৬ টি বন্ধ চা বাগান রাজ্য সরকার অধিগ্রহণ করবে।’ এদিন উত্তরবঙ্গের শ্রমিকদের উদ্দেশ্যে তিনি জানান, ‘আপনাদের বাইরে যেতে হবে না। কর্মসংস্থান এখানে হবে। পাহাড় আপনাদের গৌরব। আগে এখানে কিছু ছিল না। আজ উত্তরবঙ্গের মানুষ বলতে পারে আমার কাছে সব আছে।’

উত্তরবঙ্গ সফরে 'কল্পতরু' মমতা, নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

গত রবিবাই আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ৪ হাজার ৬৪২ জন চা শ্রমিকদের হাতে পাট্টা তুলে দিয়েছেন। বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক ঘোষণার কথাও বলেছেন তিনি। এছাড়া বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি প্রতিমাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গ সফরে ‘কল্পতরু’ মমতা, নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সফরে 'কল্পতরু' মমতা, নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কেন্দ্র একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে। সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘যদি কেউ টাকা দিয়ে ভোট কেনে আপনারা দেবেন না তো? এইগুলো আপনাদের টাকা।’ তিনি আরও বলেন, ‘গত ভোটে বলেছিল পাঁচটা চা বাগান খুলে দেব। আমি সব প্রতিশ্রুতি রেখেছি।’ যোগ করেন, “ভোটের আগে বলেছিলাম ফ্রি রেশন দেব, সেইমত দিচ্ছি। ভোটের আগে এখন প্রধানমন্ত্রী বলছেন। কিন্তু তাঁরা জিতে গেলেও দেবে না, হারলেও দেবে না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত