নজরবন্দি ব্যুরো: অবশেষে অসুস্থতা কাটিয়ে নবান্নে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিট নাগাদ নবান্নে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। এর আগে স্পেন সফরে যাওয়ার আগে ১১ সেপ্টেম্বর নবান্নে এসেছিলেন তিনি। তারপর সফর থেকে ফিরলেও আর নবান্নে আসা হয়নি তাঁর। পায়ের চোটের কারণে বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ‘আমি মন্ত্রীর আপ্ত সহায়ক নই’, ইডির দফতর থেকে বেরিয়ে বিস্ফোরক অমিত


যদিওবা এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠেননি মুখ্যমন্ত্রী। পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর পায়ের সমস্যার পুরোপুরি নিরাময় হয়নি। যেহেতু মুখ্যমন্ত্রীর হাঁটুতে অস্ত্রোপচারের পর কিছুটা ফ্লুইড জমেছিল। সেই ফ্লুইড চিকিৎসকরা বের করে দিয়েছেন। সেই কারণেই চিকিৎসকরা তাঁকে নিয়ন্ত্রিত চলাফেরা করার পরামর্শ দিয়েছেন।
![]()
পায়ের সমস্যার কারণে মুখ্যমন্ত্রী নবান্নে আসতে না পারলেও বাড়ি থেকেই পুরোদস্তুর অফিসের কাজকর্ম চলেছে। এমনকি প্রতিনিয়ত তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ফাইল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতেও গিয়েছেন। তবে অবশেষে আজ, মঙ্গলবার নবান্নে ফিরেছেন তিনি।



নবান্নে সূত্রে জানা যাচ্ছে, এদিন মুখ্যমন্ত্রী আগমনের পরেই হয়ত প্রশাসনিক বৈঠক ডাকা হতে পারে। যেহেতু ৯ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তার আগে সব দফতরের সচিবদের নিয়ে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে প্রশাসনিক বৈঠক ডাকা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে।
অসুস্থতা কাটিয়ে নবান্নে এলেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিট নাগাদ পৌঁছেছেন তিনি
![]()







