নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতিতে তোলপাড় বাংলা! দুর্নীতির দায়ে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রেহমান। শুধু তাই নয়, নাম জড়িয়েছে মন্ত্রী ঘনিষ্টদের। যার জেরে এই মুহূর্তে ইডির নজরেও রয়েছেন তারা। এহেন মুহূর্তে ইডির ডাকে দফতরে এসে বিস্ফোরক মন্তব্য করলে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ।
আরও পড়ুন: Ballon d’Or : ‘এই সাফল্যও তোমাকে দিলাম’, মেসির অষ্টম ব্যালন ডি অর উৎসর্গ মারাদনাকে
বিস্ফোরক মন্তব্য করেছেন অমিত দে। শুরু থেকেই সকলে অমিতকে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক হিসাবেই জানেন। কিন্তু ইডি দফতরে হাজিরা দিতে এসে জ্যোতিপ্রিয়র সঙ্গে নিজের সম্পর্ক ফাঁস করলেন অমিত! তিনি দাবি করলেন যে, তিনি মন্ত্রীর আপ্ত সহায়ক নন। বরং তিনি অফিসের কর্মী। একই পাড়ায় থাকার সূত্রে জ্যোতিপ্রিয়র সঙ্গে তার পরিচয়।

একইসঙ্গে অমিত দে আরও দাবি করেন যে, তিনি মন্ত্রী ঘনিষ্ট বাকিবুর রহমানকেও চিনতেন। নিয়মিতই ডিপার্টমেন্টে যাতায়াত ছিল বাকিবুরের। দফতরের একাধিক আধিকারিকের সঙ্গেও বাকিবুরের যোগাযোগ ছিল বলেও দাবি করেন অমিত দে। এছাড়াও প্রসঙ্গে অমিত দে বলেন, “মঙ্গলবারও আমি কিছু নথি নিয়ে আসব। আমি মন্ত্রীর পিএ নই। সম্ভবত ২০১৬ সাল অবধি অভিজিৎ দাস সিএ ছিলেন। এরপর আর ওই পদে কেউ যোগ দেননি।”

‘আমি মন্ত্রীর আপ্ত সহায়ক নই’, জ্যোতিপ্রিয়র সঙ্গে নিজের সম্পর্ক ফাঁস করলেন অমিত
উল্লেখ্য, এর আগে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। এরপর বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছিল জ্যোতিপ্রিয়র নাম। অবশেষে রেশন দুর্নীতির তদন্তে নেমে বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। মোট ৯৫ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।




