তাদের বাজার খুব খারাপ, কারো মাথা ঘুরে যাচ্ছে কারো লো প্রেসার হচ্ছে আর ধক ধক করে পড়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যঅনেকেই মনে করছেন তিনি সরাসরি তৃণমূল সুপ্রিম ওকেই কটাক্ষ করেছেন।
পরে মণিময় দাবি করেন, ‘‘মাথা ঘুরে পড়ে যাওয়ার সময়ে এমন পিছন থেকে অনুভূতি হতে পারে।’’ মণিময় এ-ও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সম্ভবত সেই সময় বলতে চেয়েছিলেন যে পড়ে যাওয়ার সময়ে পিছন থেকে ধাক্কার অনুভূতি তাঁর হয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে কেউ তাঁকে ধাক্কা দিয়েছিল।”
রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে চুক্তিবদ্ধ গ্রুপ সি, ডি কর্মীদের ভাতা বাড়ানো হলেও, আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা নিয়ে কোনও ঘোষণা হয়নি। সেই কারণে, এদিন তাঁদের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এই আধার বাতিলের ঘটনা নিয়ে ব্যবস্থা নিতে বলে মুখ্যমন্ত্রীর সতর্কতা, “আগামিকাল থেকে সরকার অনলাইন পোর্টাল খুলবে। যার আধার বাতিল হবে সে অনলাইন পোর্টালে জানান। ব্লকে ব্লকে নজর রাখুন। ভোটের জন্য এরা ক্যা ক্যা করছে। ভোট শেষ হলেই ধিতাং ধিতাং হয়ে যাবে।”
১৮ তারিখ সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি বৈঠকের ডাক দিয়েছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি। আজ সকাল ১১ টায় অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজো মিটিং হওয়ার কথা।
একটা সময় অর্থ দপ্তরের সচিব ছিলেন দ্বিবেদী। সুত্রের খবর, সেই অভিজ্ঞতাকে এবার কাজে লাগাতে চাইছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এবার মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা করা হল হরিকৃষ্ণ দ্বিবেদীকে।
মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার সন্ধ্যায় কালীঘাটে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলেও জানা গিয়েছে।