গত রবিবার সিউড়ির সভামঞ্চ থেকেই আধার কার্ড বাতিল করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ মমতা বলেন, “কোন অধিকারে, কাউকে না বলে, কীভাবে তুমি আধার কার্ড বাতিল করছ? মানুষ যাতে সরকারি পরিষেবা না পায়, তার জন্য কি এমন ব্যবস্থা হচ্ছে? আধার কার্ড থাকুক বা বাতিল হোক, রাজ্যের পরিষেবা বন্ধ হবে না।”



আর এবার এই নিয়ে নবান্নে জরুরী বৈঠক ডেকেছেন মুখ্য সচিব বিপি গোপালিকা (BP Gopalika)। নবান্ন সূত্রে খবর কিছুদিন ধরে শয়ে শয়ে যে আধার কার্ড বাতিল (Canceled Aadhaar Card)হচ্ছে সেই নিয়েই বেশ কিছু নির্দেশ দিতেই এই বৈঠক ডাকা হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটা থেকে সব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব (Chief Secretary)।

এখন পর্যন্ত কোথায় কোথায় আধার কার্ড বাতিল হয়েছে আর তার পরিমাণ কত তা নিয়ে রিপোর্ট পাঠাতে হবে বলে জানা গিয়েছে। কারণ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা দিতে শুরু করবে রাজ্য। তাই সেই টাকা পেতে যাতে কোন অসুবিধা না হয় সেই দিকেও নজর রাখার কথা বলা হতে পারে ওই বৈঠকে।


বাতিল আধার কার্ড নিয়ে জরুরি বৈঠকে নবান্নে, কী সিদ্ধান্ত হতে পারে

এই আধার বাতিলের ঘটনা নিয়ে ব্যবস্থা নিতে বলে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সতর্কতা, “আগামিকাল থেকে সরকার অনলাইন পোর্টাল খুলবে। যার আধার বাতিল হবে সে অনলাইন পোর্টালে জানান। ব্লকে ব্লকে নজর রাখুন। ভোটের জন্য এরা ক্যা ক্যা করছে। ভোট শেষ হলেই ধিতাং ধিতাং হয়ে যাবে।”








