ভাষা দিবসের প্রাক্কালে শহরে মহামিছিল বাংলা পক্ষের, দাবি স্কুলে ও সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের

Bangla Pokkho: রবিবার কলকাতার হাজরা মোড় থেকে শুরু করে রবীন্দ্রসদন পর্যন্ত মিছিল করে বাংলা পক্ষ। মিছিলে যুব সমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিছিলের নেতৃত্ব ছিলে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভাষা দিবসের প্রাক্কালে কলকাতায় মহামিছিল করল বাংলা পক্ষ (Bangla Pokkho)। দাবি, WBCS সহ সব রাজ‍্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ‍্যতামূলক করা ও দশম শ্রেণী পর্যন্ত বাধ‍্যতামূলক করা হোক বাংলা শিক্ষা। রবিবার কলকাতার হাজরা মোড় থেকে শুরু করে রবীন্দ্রসদন পর্যন্ত মিছিল করে বাংলা পক্ষ। মিছিলে যুব সমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিছিলের নেতৃত্ব ছিলে বাংলা পক্ষের (Bangla Pokkho) সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: নির্যাতিতার পরিচয় ফাঁস, সন্দেশখালিকাণ্ডে পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্তর

এদিন মিছিলের শেষে গর্গ চট্টোপাধ‍্যায় বলেন, “ভারতের অন‍্য রাজ‍্যে যা স্বাভাবিক বাংলায় তা অস্বাভাবিক হয়ে ওঠে, বাংলা পক্ষ এই অবস্থার বদল চায়। আজকের এই মিছিলে বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বাঙালি দল, ধর্মের ঊর্ধে বাংলা পক্ষর (Bangla Pokkho) দাবির পাশে আছে। বাঙালি সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব‍্যক্তিরাও এই দাবিতে বাংলা পক্ষর পাশে আছেন। সার্বিক ভাবে বাঙালি নিজের অধিকারের দাবিতে জেগে উঠছে।”

ভাষা দিবসের প্রাক্কালে শহরে মহামিছিল বাংলা পক্ষের, দাবি স্কুলে ও সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের
ভাষা দিবসের প্রাক্কালে শহরে মহামিছিল বাংলা পক্ষের, দাবি স্কুলে ও সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের

প্রসঙ্গত, দিন কয়েক আগেই সমস্ত স্কুলে এবং রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ‍্যতামূলকের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে বাংলা পক্ষ। বাংলা পক্ষের (Bangla Pokkho) দাবিকে সমর্থন জানিয়ে সেই চিঠিতে স্বাক্ষর করেছেন শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়, পবিত্র সরকার, রূপম ইসলাম, নচিকেতা চক্রবর্তী, সব‍্যসাচী চক্রবর্তী, সুবোধ সরকার, চন্দন সেন, সুব্রত ভট্টাচার্য সহ সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত বাঙালিরা।

ভাষা দিবসের প্রাক্কালে শহরে মহামিছিল বাংলা পক্ষের, দাবি স্কুলে ও সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের

ভাষা দিবসের প্রাক্কালে শহরে মহামিছিল বাংলা পক্ষের, দাবি স্কুলে ও সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের

রবিবার বাংলা পক্ষের (Bangla Pokkho) সা‌ংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি জানিয়েছেন, “শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান করে ভাষাদিবস পালন অর্থহীন, ভাষা কিভাবে বাঁচবে, বাঙালি কিভাবে বাঁচবে সেই বিষয়ে আন্দোলন দরকার। পথে নেমে বাঙালির দাবিতে সোচ্চার বাংলা পক্ষর আগে আর কেউ হয়নি এই বাংলার মাটিতে। আজকের এই মিছিলের গুরুত্ব এখানেই, হাজার বাঙালি আজ চাকরি থেকে স্কুল শিক্ষায় বাংলা বাধ‍্যতামূলকের দাবিতে পথে নেমেছে, সমর্থন জানিয়েছেন বাঙালি সমাজের বিভিন্ন জগতের কৃতী সন্তানরা, এ এক অভূতপূর্ব মেলবন্ধন। বাঙালির এই ঐক‍্যবদ্ধ দাবি বাংলার সরকারকে ভাবতে বাধ‍্য করবে বলেই তিনি আশাপ্রকাশ করেন।”

ভাষা দিবসের প্রাক্কালে শহরে মহামিছিল বাংলা পক্ষের, দাবি স্কুলে ও সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত