আচমকাই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে অভিষেক, অল্প সময়ের বৈঠক দুজনের

মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার সন্ধ্যায় কালীঘাটে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee at Kalighat)। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলেও জানা গিয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুদিন আগেই কলকাতার এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচার হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। সেদিন সন্ধ্যেই বাড়ি ফিরে এসেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার সন্ধ্যায় কালীঘাটে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee at Kalighat)। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলেও জানা গিয়েছে।

আচমকাই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে অভিষেক, অল্প সময়ের বৈঠক দুজনের

আরও পড়ুন: বেপরোয়া গতির জের, বছরের শেষ দিনেও ভয়াবহ দুর্ঘটনা শহরে

শনিবার রাতে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শহরে ছিলেন না। কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে যান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অস্ত্রোপচারের পর নিজেই জানিয়েছিলেন, সব ঠিক আছে। চেক আপ করতে এসেছিলেন। তাঁর কাঁধ সামান্য ফুলে থাকায় প্রয়োজনীয় পরীক্ষার পর ছোট অস্ত্রোপচার হয়েছিল বলেই খবর। কালীঘাটের বাড়িতে অভিষেক-মমতার অল্প সময়ের বৈঠক হয় বলে খবর।

আচমকাই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে অভিষেক, অল্প সময়ের বৈঠক দুজনের
আচমকাই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে অভিষেক, অল্প সময়ের বৈঠক দুজনের

সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের (Kalighat) দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে দলীয় নেতৃত্বদের সঙ্গে দেখা করেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, পার্থ ভৌমিক সহ কয়েকজনের সঙ্গে বৈঠক হয়। শাসক দল অবশ্য জানিয়েছে এটি একেবারেই সৌজন্য বৈঠক।

আচমকাই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে অভিষেক, কারণ কী?

আচমকাই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে অভিষেক, অল্প সময়ের বৈঠক দুজনের

নতুন বছর পড়লেই লোকসভা নির্বাচন (Loksabha Election) নিয়ে ব্যস্ততা বাড়বে শাসক দলের। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ৭ জানুয়ারি নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে কর্মসূচিতে নামবেন। রাজনৈতিক মহল মনে করছে, ২০২৪-এও সেখানে প্রার্থী হতে পারেন অভিষেক, তাই বছরের শুরু থেকেই প্রচারের আসরে পা রাখছেন তিনি।।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত