নজরবন্দি ব্যুরো: আজ থেকে শুরু হল শান্তিনিকেতনের পৌষমেলা। টানা তিন বছর পর এই প্রথম রাজ্যের উদ্যোগে বীরভূমে পূর্বপল্লীর মাঠেই মেলার আয়োজন করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee inaugurates Poush Mela 2023) এই পৌষ মেলার উদ্বোধন করলেন। পুলিশ-প্রশাসনের তরফে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। নজরদারি চালানো হচ্ছে। পুলিশের তরফে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে।



আরও পড়ুন: ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানকে সমর্থন জানিয়ে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী’: সুকান্ত মজুমদার
পৌষ মেলার উদ্বোধনের আগে ছাতিম তলায় বিশেষ গানের মধ্য দিয়ে পৌষ উৎসবের সূচনা হয়। বিশ্বভারতীর (Visva-Bharati) ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মৌলিক উৎসবের সূচনা করেন। ছাতিমতলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উদয়ন’ বাড়ি পর্যন্ত বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। কলকাতা থেকে পৌষ মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফোনের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর, আমার মন ভোলায় রে। এই গানটি আজও আমাদের কাছে সমাদৃত এবং বিশ্বজনীন। কবিগুরুর অবদান বিশ্বের কাছে অবডান রয়েছে। আমরা চাই না কেউ বিশ্বভারতীকে কলুষিত করুক।’



রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ উপাসনায় অংশ নেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জীবকুমার মল্লিক। তিন বছর পর মেলা শুরু হওয়ায় খুশি ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্পীরা। এদিন সকাল ১১ টা নাগাদ শান্তিনিকেতনে পূর্বপল্লীর মাঠে আয়োজিত পৌষ মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। রাজ্যের উদ্যোগে আয়োজিত হল ১২৫ তম পৌষমেলার সূচনা হল।
রাজ্যের উদ্যোগে ৩ বছর পর আয়োজিত হল পৌষ মেলা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, করোনাকালে (Covid19) প্রথমবারের জন্য বন্ধ হয়েছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। বিদ্যুৎ চক্রবর্তী সেইসময় উপাচার্য পদে ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, বিশ্বভারতীর উপাচার্য হয়েও মেলা নিয়ে তাঁর আগ্রহ কম। গতমাসে এই বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় হাতে সময় কম থাকার কারণে এবছর মেলা করা যাবে না।







