নজরবন্দি ব্যুরো: ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজে বকেয়া টাকার ইস্যুতে এবার আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন যে, পঞ্চায়েতের সবাইকে নিয়ে আগামী ১৬ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক করবেন তিনি। আর সেই দিনই ঠিক করা হবে আন্দোলনের আগামী রূপরেখা চূড়ান্ত।
আরও পড়ুন: Mamata Banerjee : SSKM হাসপাতালে ভুল চিকিৎসার শিকার মুখ্যমন্ত্রী, চাঞ্চল্যকর অভিযোগ মমতার


তাহলে কী কালীপুজো মিটলেই কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামতে চলছে তৃণমূল? এপ্রসঙ্গে বুধবার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে এসেছে। দিল্লিতেও আন্দোলন হয়েছে অনেকবার। এখনও প্রায় সাত হাজার কোটি টাকা পাওনা আছে। গ্রামের গরিব মানুষগুলি এখনও তাঁদের পাওনা টাকা পাউনি। এমনকি যতবার আমাদের সাংসদ-মন্ত্রীরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছে, তাঁরা ততবারই দেখা করেনি।”

এদিন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ১৬ নভেম্বর নেতাজি ইনডোরে আমরা সব পঞ্চায়েত, পুরসভা, গ্রাম সভা, জেলা পরিষদ, ব্লক সভাপতি, সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছি। সেই বৈঠকেই আমরা সিদ্ধান্ত নেব। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা না দিলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে।”



ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মমতার
অন্যদিকে, বুধবারই রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিক বৈঠক করে জানান যে, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই চিঠি কেন্দ্রকে পাঠিয়েছিলেন, তার উত্তর এসে গিয়েছে। ইতিমধ্যেই সেই চিঠি পেয়েই তিনি তাঁর সাংবিধানিক সহকর্মী, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। চিঠিতে কেন্দ্রীয় সরকার কয়েকটি বিষয়ে নিয়ে জানিয়েছে। এমনকি সেই সমস্ত বিষয় তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী।








