নজরবন্দি ব্যুরোঃ স্পেনের শিল্প সফর সেরে ফিরে আসার পর অসুস্থতার কারণে বেশ কিছুদিন বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে সামলাচ্ছিলেন যাবতীয় প্রশাসনিক দায়িত্ব। এমনকী পায়ে সংক্রমণের কারণে কোনও পুজো মণ্ডপেও যেতে পারেননি মুখ্যমন্ত্রী। পুজো উদ্বোধনও করেছিলেন ভার্চুয়াল মাধ্যমে। লম্বা বিশ্রামের পর মঙ্গলবার নবান্নে আসেন মমতা। আর আজ মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানেই চিকিৎসা বিভ্রাটের অভিযোগ তোলেন তিনি।
আরও পড়ুনঃ কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেন সাইকেল দোকানে, কি Update?


নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুষ্ঠভাবে দুর্গাপুজো সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপশি নিজের অসুস্থতা প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। চাঞ্চল্যকর দাবি শোনা গিয়েছে তাঁর গলায়। এদিন সাংবাদিকদের মমতা বলেন, ‘অনেকে বলছেন আমি ৫৫ দিন নবান্নে আসিনি। এটা ভুল তথ্য। বাড়ি থেকে পুজো উদ্বোধন করেছি, মন্ত্রিসভার বৈঠক করেছি। সব কাজ সেরেছি।’

এরপরেই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘১০-১২ দিন আমার চিকিৎসা চলেছে। ভুল চিকিৎসার কারণে আমার পায়ের আঘাতে সেপটিক হয়ে গিয়েছিল।’ মুখ্যমন্ত্রীর সংযোজন, ৭ দিন আমার হাতে স্যালাইনের মত চ্যানেল করা ছিল, ওষুধ চলেছে। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি। তার মধ্যেও প্রতিদিন আমার অফিস থেকে কাগজ গিয়েছে। পুজোর চারদিন ভোর ৫টা অবধি জেগে থেকে পাহারা দিয়েছি, যাতে কোনও ঘটনা না ঘটে। আমি অনেকের কাছে খারাপ, তাতে কোনও সমস্যা নেই। তবে যে তথ্য প্রচার করা হয়েছে তা ভুল।’
SSKM হাসপাতালে ভুল চিকিৎসার শিকার মুখ্যমন্ত্রী, চাঞ্চল্যকর অভিযোগ মমতার



উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষে হেলিকপ্টারে উত্তরবঙ্গে থেকে ফেরার সময় পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত কলকাতা নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে SSKM হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাঁটুতে চোট লেগেছিল। হাঁটু থেকে ফ্লুইড বের করে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাণিজ্য সফরে স্পেনে গিয়ে ফের পায়ে চোট পান মমতা। স্পেন থেকে ফিরে আসার পর দিনই আবার চিকিৎসার জন্য SSKM হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও এদিন চিকিৎসায় গাফিলতির কথা বললেও সরাসরি SSKM হাসপাতালের নাম মুখে আনেননি মুখ্যমন্ত্রী।








