তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। শাসক দলে একাধিকবার মাথাচাড়া দিয়ে উঠেছে নবীন প্রবীণ তত্ত্ব। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এই ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে বাংলার শাসক দল। তাই নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে দলের উদ্দ্যেশে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)।



আরও পড়ুন: ১লা জানুয়ারী থেকে ৪৫০ টাকায় মিলবে রান্নার গ্যাস-মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় এক কর্মীসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় কর্মীদের উদ্যেশে তিনি বলেন, ‘নিজেদের আরও সংগঠিত করতে হবে। ছাত্র যুবদের প্রাধান্য দিয়ে নিয়ে আসতে হবে। প্রবীণ নেতাদের যোগ্য মর্যাদা দিতে হবে।’ ‘সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে’ এই কথাটি দুবার স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। যোগ করেন, পুরনো চাল ভাতে বাড়ে। নতুন চাল আগে বাড়ে। পুরনো নতুন দুটি চালই আমার দরকার। পুরনোদেরও দরকার, নতুনকেও দরকার। পুরুষদের দরকার, নতুনদের দরকার।



তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব আকছার খবরের শিরোনামে উঠে আসে। ভোটের আগে এধরনের ঘটনা যাতে না ঘটে সেকথাও কর্মীদের মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমি পাহারাদার ছিলাম, আছি থাকব। প্রতিটি এলাকায় কী হচ্ছে না হচ্ছে আমি খবর রাখি। এই জেলার কথা জিজ্ঞেস করুন, সেটাও আমি বলে দেব।’
‘পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে’, দলের নবীন-প্রবীণ বিতর্কের মাঝে মুখ খুললেন মমতা

এদিনের সভা থেকে জেলা নেতৃত্বকেও কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ছাত্র যৌবনকে বলব আরও বেশি কোরে এগিয়ে আসুন। দেশের জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য বেশি করে কাজ করুন। মনে রাখছেন না যে আমাকে এত খাটতে হচ্ছে। মানুষের জন্য, আপনাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি, মার খেতে খেতে এই জায়গায় পৌঁছেছি।”







