নজরবন্দি ব্যুরো: সংসদে গ্যাস হামলার ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে। তদন্তে ইতিমধ্যেই একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে। উঠে আসছে বাংলা যোগের তত্ত্ব। রবিবার দিল্লি সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Parliament Attack)। তাঁর কথায়, বাংলার যোগ নেই, পুরো ঘটনার জন্য মূল কারণ নিরাপত্তায় গলদ।



আরও পড়ুন: ‘ফিরে এসে দেখবেন…’, মমতার দিল্লি সফরকে কটাক্ষ, ED-CBI হানার ইঙ্গিত শুভেন্দুর?
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘নিরাপত্তায় গলদ রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মেনে নিয়েছেন। নতুন সংসদে নিরাপত্তার বড় গলদ ছিল। আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক।’ এই ঘটনায় বিজেপি (BJP) সাংসদ প্রতাপ সিনহার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি হামলায় অভিযুক্তদের পাশ ইস্যু করেছিলেন। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই প্রশ্ন করা হয়েছিল বলে রাজ্যসভা থেকে ডেরেক ও’ব্রায়েনকে গ্রেফতার করা হয়েছিল।

সংসদ হামলায় অন্যতম অভিযুক্ত ললিত ঝাঁকে নিয়ে বাংলা যোগের তত্ত্ব উঠে এসেছে। এনিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘ললিত ঝাঁর কোনও বাংলা যোগ নেই, ওরা ঝাড়খণ্ড (Jharkhand), বিহারে (Bihar) রয়েছে। সবসময় বাংলার নামে কুৎসা আর অপপ্রচার করার চেষ্টা সবসময়।’ উল্লেখ্য, গত বুধবার শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) চলাকালীন আচমকাই কয়েকজন যুবক সংসদের ভিতরে ঢুকে পড়ে। বোমা ছোঁড়া হয়। তবে বড়সড় দুর্ঘটনার আগেই তাঁদের পাকড়াও করেন নিরাপত্তারক্ষীরা। এরপরই তদন্তে নেমে ললিত ঝাঁ ও বঙ্গ যোগের তত্ত্ব সামনে আসে।


‘নিরাপত্তায় গলদ’, দিল্লি সফরের আগে সংসদে গ্যাস হামলা নিয়ে বিস্ফোরক Mamata Banerjee

সংসদ গ্যাস হামলা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেছেন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Loksabha Speaker Om Birla) যথেষ্ট গুরুত্ব সহকারে এই ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। প্রধানমন্ত্রীর কথায়, এনিয়ে রাজনীতি করা উচিত নয়। অবিলম্বে সরকার এই ষড়যন্ত্রের মূলে পৌঁছাবে।







