Mamata Banerjee: ‘ফিরে এসে দেখবেন…’, মমতার দিল্লি সফরকে কটাক্ষ, ED-CBI হানার ইঙ্গিত শুভেন্দুর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রবিবার দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on her Delhi visit)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এই সফরকে কটাক্ষ করলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ফিরে এসে দেখবেন আরও একটা বালু জেলের ভিতরে ঢুকে গিয়েছে।’

Mamata Banerjee: 'ফিরে এসে দেখবেন...', মমতার দিল্লি সফরকে কটাক্ষ, ED-CBI হানার ইঙ্গিত শুভেন্দুর?

আরও পড়ুন: তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, স্ত্রী-মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় সিপিএম-বিজেপি

রবিবার পানিহাটিতে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেন, ‘ওতে কিছু হবে না। প্রতিবারই সংসদের অধিবেশনের সময় এপাং ওপাং ঝপাং করতে যায়। ফিরে এসে দেখবেন আরেকটা বালু জেলের ভিতরে ঢুকে গিয়েছে।’ মমতার দিল্লি সফর নিয়ে এর আগেও প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে জানিয়েছিলেন, রাজধর্ম পালন করে নরেন্দ্র মোদী (Narendra Modi) মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছেন।

Mamata Banerjee: 'ফিরে এসে দেখবেন...', মমতার দিল্লি সফরকে কটাক্ষ, ED-CBI হানার ইঙ্গিত শুভেন্দুর?

এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীর ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। বিভিন্ন সময় শাসক দলের যে নেতাদের নাম করেছেন তাঁদের বাড়িতে সিবিআই-ইডি (CBI-ED) হানা দিয়েছে। এবার মমতার (Mamata Banerjee) সফরের মাঝেই কী তবে কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা? যদিও এনিয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘ফিরে এসে দেখবেন…’, মমতার দিল্লি সফরকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

Mamata Banerjee: 'ফিরে এসে দেখবেন...', মমতার দিল্লি সফরকে কটাক্ষ, ED-CBI হানার ইঙ্গিত শুভেন্দুর?
Mamata Banerjee: ‘ফিরে এসে দেখবেন…’, মমতার দিল্লি সফরকে কটাক্ষ, ED-CBI হানার ইঙ্গিত শুভেন্দুর?

কেন্দ্রীয় বঞ্চনা ও রাজ্যের বকেয়া মেটানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ ডিসেম্বর, বুধবার দিল্লিতে মোদীর দফতরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। একইদিনে পাল্টা কর্মসূচি করবেন শুভেন্দু অধিকারী। শাসক দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে পথে নামবে বঙ্গ বিজেপি। বিধায়ক থেকে শুরু করে সাংসদ, পঞ্চায়েত সদস্য সহ বিজেপির কর্মীরা এই কর্মসূচিতে যোগ দেবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত