Mulayan Singh Yadav: প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবীদ মুলায়ম সিং যাদব, রাজনৈতিক মহলে শোকের ছায়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় ধরে মেদান্তা হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। চিকিৎসকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি।

আরও পড়ুন: সংকটজনক অবস্থা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, রয়েছে চিকিৎসকদের কড়া নজরদারি

সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন৷ বর্ষীয়ান রাজনীতিবীদের প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল৷ বিরাট রাজনৈতিক জীবনে নিজের দল সমাজবাদী পার্টির সূচনা করেছিলেন মুলায়ম সিং যাদব৷ এর আগে আইকে গুজরাল এবং এইচ ডি দেবেগৌড়ার আমলে প্রতিরক্ষা পদ সামলেছিলেন মুলায়ম সিং যাদব। তিনবার সামলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ।

প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবীদ মুলায়ম সিং যাদব, রাজনৈতিক মহলে শোকের ছায়া
প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবীদ মুলায়ম সিং যাদব, রাজনৈতিক মহলে শোকের ছায়া

২০১৯ সালে মেইনপুরী কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন তিনি। তার অসুস্থতার খবর পেতেই ছেলে অখিলেশের সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজে গিয়ে দেখা করে এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেখা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, লালু প্রসাদ যাদব।

প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবীদ মুলায়ম সিং যাদব, রাজনৈতিক মহলে শোকের ছায়া

3 6

একজন কুস্তিগীর থেকে সত্তরের দশকে অন্যতম শক্তিশালী রাজনীতিবীদ হয়ে ওঠা মুলায়মের রাজনৈতিক জীবন সিনেমার থেকে কম কিছু নয়৷ দীর্ঘ সময় ধরে আজমগড় কেন্দ্র করে লড়াই করে সমাজবাদীর দূর্গ তৈরি করেছিলেন। তার অকাল প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর