Burdwan: বর্ধমানের ঘটনায় গ্রেফতার ৪৬, পথে নামছে বামেরা, পাল্টা মিছিলে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল বর্ধমান শহরে বামেদের আইন অমান্য মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র আকার ধারণা করে। মিছিলে আসা বাম কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হয়। ঘটনায় দুই পক্ষের একাধিক জন আহত হন। সেই বর্ধমানের ঘটনায় গ্রেফতার ৪৬ জন বাম নেতা, কর্মী, সমর্থককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ।

আরও পড়ুনঃ Tanmoy Bhattacharya: আজকের মিছিলে বিপুল টাকা খরচ, মমতাকে কটাক্ষ তন্ময়ের

সূত্রের খবর, সিপি(আই)এমের কেন্দ্রীয় কমিটির নেতা আভাস রায় চৌধুরী। গ্রেফতার করা হয়েছে এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী। আজকে তাঁদের বর্ধমান আদালতে পেশ করা হবে। সেই ঘটনার পরে আজ জেলাজুড়ে অগণতান্ত্রিক আচরনের অভিযোগে বামেদের তরফে একাধিক মিছিল ও পথসভার ডাক দেওয়া হয়েছে।

বর্ধমানের ঘটনায় গ্রেফতার ৪৬, আজ আদালতে পেশ 
বর্ধমানের ঘটনায় গ্রেফতার ৪৬, আজ আদালতে পেশ

পাল্টা মিছিলে নামার সিদ্ধান্ত নিয়ে তৃণমূল। বর্ধমান শহরের ৩৫ টি ওয়ার্ডে মিছিল করবে তৃণমূল। একইসঙ্গে গতকালের ঘটনার প্রতিবাদে আগামী ৩ তারিখ বর্ধমান শহরের কার্জন গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি দেখাবে তৃণমূল।

উল্লেখ্য, গতকাল বামেদের আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র আকার নেয় বর্ধমান শহর। শহরের তিন দিক থেকে আসা মিছিল জেলা শাসকের দফতরে ডেপুটেশন জমা দিতে যায়। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তখনই পুলিশের বাধার মুখে পড়তে হয় বিক্ষোভকারীদের। এরপর জল কামান ও কাঁডানে গ্যাস ব্যবহার করে পুলিশ। কিন্তু পুলিশকে উদ্দেশ্যকে পাথর ছোঁড়ার অভিযোগ উঠতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

পূর্ব বর্ধমানের সদর শহরে তৃণমূলের তরফে সবথেকে গুরুত্বপূর্ণ মোড় কার্জন গেট এলাকায় শান্তি মিছিল করে। এখানেই সম্প্রতি বসানো হয়েছিল বিশ্ব বাংলা ভাস্কর্য। ঐতিহাসিক কার্জন গেটের সামনে এই ভাস্কর্য বসানো নিয়ে বিতর্ক আছে। তবে পাত্তা দেয়নি তৃণমূল কংগ্রেস। সেই ভাস্কর্য বুধবার উপড়ে ফেলে দেন বামপন্থী সমর্থকরা। এমনকি বিধায়ক খোকন দাসের কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

বর্ধমানের ঘটনায় গ্রেফতার ৪৬, আজ আদালতে পেশ 

বর্ধমানের ঘটনায় গ্রেফতার ৪৬, আজ আদালতে পেশ 
বর্ধমানের ঘটনায় গ্রেফতার ৪৬, আজ আদালতে পেশ

এরপর সন্ধ্যে বেলায় বর্ধমান শহরে শান্তিমিছিল করে তৃণমূল। মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।আজও একবার বর্ধমান শহর উত্তপ্ত হতে চলে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত