Tanmoy Bhattacharya: আজকের মিছিলে বিপুল টাকা খরচ, মমতাকে কটাক্ষ তন্ময়ের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউনেস্কোর তরফে বাংলার পুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। সেকারণে আজ থেকে শহর কলকাতায় শুরু হয়েছে পুজো উদযাপন। বৃহস্পতিবার দুপুরে বিরাট মিছিল করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জোড়াসাঁকো থেকে রেড রোড অবধি চলবে বিরাট মিছিল। একমাস আগে থেকে পুজোর আয়োজন নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন সিপি(আই)এম নেতা তন্ময় ভট্টাচার্য।

আরও পড়ুনঃ Dilip Ghosh: মুর্খদের রাজ্য তৈরি করে পার্মানেন্ট রাজত্ব করতে চান, মমতাকে কটাক্ষ দিলীপের

বাম নেতা তন্ময় ভট্টাচার্যের কথায়, শুধুমাত্র ৫০০০ আমন্ত্রনপত্রের খাম ছাপাতে খরচ হয়েছে ৬ লক্ষ টাকা। সরকারের আয়োজনে এই মিছিলে ‘ভিভিআইপি’ রা হাঁটবেন, তাদের প্রত্যেককে দেওয়া হবে ছাতা। আর এই ছাতা দিতেই খরচ হবে  ৪ লক্ষ ৯৫ হাজার ৬০০ টাকা! শুধুমাত্র আজকের মিছিলের জন্য খরচ হতে পারে আড়াই কোটি টাকা। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে।

আজকের মিছিলে বিপুল টাকা খরচ, চরম কটাক্ষ বিরোধীদের 
আজকের মিছিলে বিপুল টাকা খরচ, চরম কটাক্ষ বিরোধীদের

এমঙ্কিতেই এবারের পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় ৪৩ হাজার পুজোর জন্য খরচ হতে চলেছে ২৫৮ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ খরচের পাশাপাশি বিদ্যুতের বিলে ছাড় সহ একাধিক বিষয়ে পুজো কমিটিগুলিকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভাঁড়ার শূন্য থাকার পরেও কীভাবে এত ছাড় দিল রাজ্য সরকার? প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

আজকের মিছিলে বিপুল টাকা খরচ, চরম কটাক্ষ বিরোধীদের 

আজকের মিছিলে বিপুল টাকা খরচ, চরম কটাক্ষ বিরোধীদের 
আজকের মিছিলে বিপুল টাকা খরচ, চরম কটাক্ষ বিরোধীদের

একইসঙ্গে বিরোধীদের প্রশ্ন, আদালত নির্দেশ দিলেও রাজ্য সরকার এখনও সরকারি কর্মচারিদের বকেয়া টাকা মেটায়নি। এমনকি আদালতের নির্দেশের পরেও সময়সীমা পেরিয়ে গেছে। যা নিয়ে আগামী দিনে বিরাট কর্মসূচির ঘোষণা করেছে সরকারি কর্মচারিদের সংগঠনগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর