করোনা আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু রাজ্যে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু রাজ্যে! স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় সেন সল্টলেক এবং আলিপুর একটি বেসরকারি হাসপাতালে সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তিনি অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। তাকে ভর্তি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। কিন্তু দিন দিন তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।

আরও পড়ুনঃ রাজ্যে অব্যাহত মৃত্যু মিছিল। সুস্থতার হার ছাড়িয়ে গেল ৮৩ শতাংশ।

করোনা আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু রাজ্যে! হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তার মৃত্যু ঘটে। ডক্টর সঞ্জয় সেন ছিলেন নাম স্ত্রীরোগ বিশেষজ্ঞ দের মধ্যে অন্যতম। তিনি ৬৪ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনা টেস্ট করা হয়েছিল ওই বেসরকারি হাসপাতালে যেখানে তিনি দীর্ঘদিন ভর্তি ছিলেন। সেই রিপোর্ট আসে পজেটিভ। জানা গিয়েছে, তাকে গত ১৪ ই আগস্ট থেকে একমো সাপোর্ট তথা এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেন এ রাখা হয়েছিল।

উল্লেখ্য,  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল প্রয়াত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার নাওদা তে কর্মরত কৃষ্ণ চন্দ্র দাস। তিনি নাওদা ব্লকের ডেভলপমেন্ট অফিসার(BDO) ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৫১ বছর। কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। ২০ দিন ধরে চিকিৎসা চলছিল তাঁর। ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যার্থ করে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কোভিড যোদ্ধা।

প্রসঙ্গত,  রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী আগেই ঘোষনা করেছেন যে রাজ্যের কোন কোভিড যোদ্ধা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে রাজ্যসরকারের পক্ষ থেকে পরিবারের একজন কে চাকরি দেওয়া হবে। পাশাপাশি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ১০ লক্ষ টাকা। এমনকি কোন কোভিড যোদ্ধা করোনা আক্রান্ত হলেই পাবেন ১ লক্ষ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর