অবশেসে ওড়িশা থেকে উদ্ধার হল বিশ্বভারতীর ‘অপহৃত’ বিদেশি ছাত্র। পুলিশ সূত্রে খবর, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরের পুলিশের যৌথ অভিযানে ওড়িশা সীমান্ত থেকে ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে আট জন, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আর বাকি চারজন বীরভূমের বাসিন্দা।
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে বিগত ৫ বছরে ১৫০টি মামলা জমা পড়েছে। কেন একজন উপাচার্যের বিরুদ্ধে এত অভিযোগ দায়ের হয়েছে, তা জানতেই এবার কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রককে খতিয়ে দেখার নির্দেশ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত রাষ্ট্রপতিভবনের তরফে একটি চিঠি দিয়ে কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।
অমর্ত্য সেনের এবং বিশ্বভারতীর জমি জট কিছুতেই কাটছে না। বিশ্বভারতীর জমি দখলকে কেন্দ্র করে একাধিক জল্পনার মাঝেই অমর্ত্য সেনের আইনজীবীকে নোটিশ ধরাল বিশ্বভারতীর রেজিস্ট্রার। ১৯৭১ সালের উচ্ছেদ আইন অনুযায়ী পদক্ষেপের সিদ্ধান্ত বিশ্বভারতীর।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি। উপাচার্য ঘেরাও করে চলল বিক্ষোভ। প্রায় ১০ ঘণ্টা আটকের পর মুক্ত করা গেল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। ছাত্র ছাত্রীদের অভিযোগ এইদিন উপাচার্য পড়ুয়াদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন।
নজরবন্দি ব্যুরোঃ ৯ মাস ধরেই সাসপেনশনে রয়েছেন বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। এ বছর জানুয়ারি মাসে সুদীপ্ত বাবুকে সাসপেন্ড করেছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই সাসপেনশনের মেয়াদ...