আগামী সোমবার বিশ্বভারতীতে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, দুপুর ২.৩০টে পর্যন্ত সমস্ত কাজ বন্ধ থাকবে বিশ্বভারতীতে (Visva Bharati University) অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হল। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হাইকোর্টে স্বস্তি প্রাক্তন উপাচার্যের। এখনই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পাশাপাশি পুলিশকে নতুন নোটিস দেওয়ার নির্দেশ দেন। চলতি মাসের শেষে ফের এই মামলার শুনানি রয়েছে।
৬ টি এফআইআর দায়ের হয়েছে। এই অভিযোগগুলি খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন প্রাক্তন উপাচার্য। আজই এই মামলার শুনানি হতে পারে।
প্রবল চাপের মাঝেই ফের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি মুখ্যমন্ত্রীর নামে ‘কুরুচিকর মন্তব্য’ করেছেন। আর এই ঘটনার জেরেই শুক্রবার তাকে তলব করেছে শান্তিনিকেতনের পুলিশ। তবে আজ কি হাজিরা দেবেন তিনি?
নাম ফলক বিতর্কের মধ্যেই মেয়াদ ফুরোল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয় কুমার মল্লিক। সবচেয়ে প্রবীণ অধ্যাপক হিসাবে উপাচার্যের ভার নিলেন সঞ্জয়। এটাই বিশ্বভারতীর নিয়ম। বুধবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ইস্তফা দেন বিদ্যুৎ চক্রবর্তী। স্থায়ী উপাচার্য পদে কে আসবেন তা জানা যাবে কিছুদিনের মধ্যেই।
ফলকে প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকার প্রতিবাদে সেখানে মঞ্চ বেঁধে ধর্না শুরু করেছে তৃণমূল। আর সেই ধর্না মঞ্চ থেকেই নাকি প্রাণনাশের হুমকি পেয়েছেন বিদ্যুৎ।