HomeTagsUkraine

ukraine

Russia-Ukraine War: রুশ হামলায় জাপোরিজিয়ার পরমাণু কেন্দ্রে আগুন, মারাত্মক পরিণাম, দাবী ইউক্রেনের

রুশ হামলায় জাপোরিজিয়ার পরমাণু কেন্দ্রে আগুন। শুধুমাত্র ইউক্রেন নয়, জাপোরিজিয়া ইউরোপের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র। চেরনোবিলের তুলনায় এর ক্ষতির পরিমাণ আরও ১০ গুণ বেশী হতে পারে বলে দাবী করছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা।

বস্তা দিয়ে তৈরি হচ্ছে দুর্গ, তৈরি মলটভ ককটেল, রাশিয়াকে রুখতে তৈরি আরও এক শহর

বালি ভর্তি বস্তা দিয়ে তৈরি হচ্ছে দুর্গ। মলটভ ককটেল তৈরি করতে চলছে বোতল খোঁজার কাজ। রুশ সেনার আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমস্ত সজ্জা নিয়ে তৈরি হচ্ছে ইউক্রেনের আরও এক শহর দিপ্রো। এমনকি নিজেদের মধ্যে সেনা ভলিন্টিয়ার তৈরির কাজ শুরু করেছে শহরের স্থানীয় বাসিন্দারা।  

Meeting on Ukraine: ইউক্রেন নিয়ে সরকারের অবস্থানকে সমর্থন বিরোধীদের, ঐক্যের বার্তা দিল কংগ্রেস

বৃহস্পতিবার সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে। ইউক্রেন নিয়ে সরকারের অবস্থানকে সমর্থন বিরোধীদের। এমনটাই জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর।

Russia Ukraine Conflict: হিটলারের মতো স্বৈরাচারী পুতিন, মিউজিয়াম থেকে সরানো হল মুর্তি

বৃহস্পতিবার পুতিনের মোমের মুর্তি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ফ্রান্সের বিখ্যাত গ্রেভিন মিউজিয়াম। কারণ, হিটলারের মতো স্বৈরাচারী পুতিন। সংবাদসংস্থা রয়টার্সের তরফে জানানো হয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুতিনের মুর্তি প্রদর্শন নিয়ে বিরোধিতা জানান পর্যটকরা। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Ukraine Russia Crisis: ‘আমার জীবনের সব থেকে কঠিন কাজ’, ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরালেন সোনু সুদ

'আমার জীবনের সব থেকে কঠিন কাজ', ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরালেন সোনু সুদ। পড়ুয়ারা দেশে ফেরার পর টুইট করেন সোনু সুদ। তিনি লেখেন, 'ইউক্রেনে আমাদের পড়ুয়ারা খুবই কষ্টে রয়েছে। তাদের দেশে ফেরানোই ছিল সবচেয়ে কঠিন কাজ। আমি এই কঠিন কাজটি করতে সমর্থ হয়েছি। পাশে থাকার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। জয় হিন্দ।'

Quad Leaders Meeting: ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সামিটে বাইডেন, থাকছেন মোদিও

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সামিটে বাইডেন সহ চার দেশের প্রধানরা। বিদেশমন্ত্রক সূত্রে খবর, চার দেশের মধ্যে উপমহাদেশের একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে চার দেশের উন্নতির স্বার্থে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেবিষয়েও আলোচনা হবে। 

ইউক্রেনের মতো রাশিয়াতেও ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা, দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা

গত কয়েকদিন ধরে যুদ্ধবিধস্ত ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের ফেরাতে উদ্যোগ নিয়েছে ভারত সরকার। দুর্বিসহ পরিস্থিতির কথা আন্দাজ করতে পেরেই একে একে রাশিয়া ছাড়তে শুরু করেছে ভারতীয় পড়ুয়ারা। ইউক্রেনের মতো রাশিয়াতেও ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা করছেন সেদেশে পাঠরত ভারতীয় পড়ুয়ারা। 

Trending Now