নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনের অশান্তকর পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ভার্চুয়াল সামিটের আয়োজন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে উপস্থিত রয়েছে ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া। সূত্রের খবর, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং উপমহাদেশীয় অঞ্চলে চিনের আগ্রাসন নিয়ে চার দেশের মধ্যে হবে আলোচনা। বিদেশমন্ত্রক সূত্রে খবর, এদিনের বৈঠকে উপস্থিত অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
আরও পড়ুনঃ ইউক্রেনের মতো রাশিয়াতেও ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা, দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা


এর আগে সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনে চার দেশের মধ্যে কোয়াড তৈরি হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন চার দেশের রাষ্ট্রপ্রধানরা। তারপর থেকে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠক হচ্ছে চার দেশের মধ্যে। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সামিটে বাইডেন সহ চার দেশের প্রধানরা। বিদেশমন্ত্রক সূত্রে খবর, চার দেশের মধ্যে উপমহাদেশের একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে চার দেশের উন্নতির স্বার্থে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেবিষয়েও আলোচনা হবে।
তবে ইউক্রেন নিয়ে আলোচনা হলে ভারতের অবস্থান কি হবে সেবিষয়ে দেখার রয়েছে। কারণ, ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহক হল রাশিয়া। ইউক্রেনের হামলার এক সপ্তাহের মাথায় দুইবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এমত অবস্থায় ভারতের সঙ্গে বৈঠক অত্যন্ত জরুরী বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সামিটে বাইডেন, চিনের বিষয়েও গুরুত্ব

প্রসঙ্গত, খেরসান দখলের পর খারকিভ এবং কিয়েভ শহর দখলের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। স্থলপথে হামলা করতে না পারায় এবার জলপথে রওনা দিয়েছে রুশ সেনা। সূত্রের খবর, বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্রিমিয়া থেকে ওডশোর দিকে রওনা দিয়েছে। ইউক্রেনের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত করে গোটা দেশ দখলের পরিকল্পনা রয়েছে রাশিয়ার।









