নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরে যুদ্ধবিধস্ত ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের ফেরাতে উদ্যোগ নিয়েছে ভারত সরকার। দুর্বিসহ পরিস্থিতির কথা আন্দাজ করতে পেরেই একে একে রাশিয়া ছাড়তে শুরু করেছে ভারতীয় পড়ুয়ারা। ইউক্রেনের মতো রাশিয়াতেও ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা করছেন সেদেশে পাঠরত ভারতীয় পড়ুয়ারা।
আরও পড়ুনঃ ইউক্রেনে বন্দি ভারতীয় পড়ুয়ারা? জানাল বিদেশমন্ত্রক


ইতিমধ্যেই রাশিয়া থেকে ভারতে উপস্থিত হয়েছে ভারতীয় পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, পরমাণু বিস্ফোরণের ভয় দেখাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে উঠেছে। একইসঙ্গে ইউক্রেনে আটকে পড়া ছাত্রদের পরিস্থিতি দেখে এবং দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হচ্ছেন পড়ুয়ারা। পরিবারের তরফে দাবী করা হচ্ছে, তাঁরা কোনওভাবেই চাইছেন না ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের মতো তাঁদের অবস্থা হোক।
রাশিয়ার চেবোকসেরির একটি বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের বক্তব্য, রাশিয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক। সেখানে সেনার টহলদারি নজরে আসেনি। কিন্তু সামগ্রিকভাবে গোটা পরিস্থিতিতে তাঁরা আতঙ্কিত। পাশাপাশি পরিবারের তরফে তাঁদের ভারতে ফিরত আসার কথা বলা হয়েছে। একমাত্র ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক হলেই রাশিয়ার ফিরে যাবেন তাঁরা।
আরও এক পড়ুয়ার বক্তব্য, ইউক্রেনের মতো রাশিয়াতেও বহু সংখ্যক ভারতীয় পড়ুয়া রয়েছেন। আমরা দেখলাম শেষ মুহুর্তে কী পরিস্থিতি হল। প্রাণে বাঁচতে এক শহর থেকে অন্য শহরে ছুটে বেড়াতে হচ্ছে পড়ুয়াদের। সেই ছবি দেখেই তাঁদের দেশে দিরে আসার পরামর্শ দিয়েছে পরিবার। রাশিয়ায় থাকা বহু পড়ুয়া একে একে দেশে ফিরছেন বলেও জানিয়েছেন তিনি।


ইউক্রেনের মতো রাশিয়াতেও ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা, দেশে ফিরছেন ভারতীয়রা
উল্লেখ্য, রাশিয়ার হামলাইয় ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। দিনের পর দিন খাদ্য এবং পানীয় জলের অভাবে বেঁচে থাকা আরও কঠিন হয়ে উঠেছিল। এরই মধ্যেই দুই পড়ুয়ার মৃত্যু আতঙ্ক বাড়িয়ে তোলে। ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই আটকে পড়া সমস্ত পড়ুয়াদের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে ভারত।







