ইউক্রেনে বন্দি ভারতীয় পড়ুয়ারা? জানাল বিদেশমন্ত্রক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরেই ইউক্রেনের সেনাদের নিয়ে একাধিক অভিযোগ ছিল ভারতীয় পড়ুয়াদের। সীমান্তে সেদেশের সেনাদের মারধরের অভিযোগও উঠে আসছিল একাধিকবার। বন্দুকের বাট দিয়ে মারার পাশাপাশি শোনা গিয়েছিল শূন্যে গুলি চালানোর কথা। তাহলে কি ইউক্রেনে বন্দি ভারতীয় পড়ুয়ারা? রুশ প্রতিরক্ষা মন্ত্রকের সে দাবি ধূলিসাৎ করল ভারতীয় বিদেশমন্ত্রক।

আরও পড়ুনঃ জোর করে ভারতীয় পড়ুয়াদের আটকে রেখেছে ইউক্রেনীয় সেনা, দাবি রাশিয়ার

গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাশিয়ান বাহিনীর মুখপাত্র বলেন, “গোপনসূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জোর করে ভারতীয় পড়ুয়াদের আটকে রেখেছে ইউক্রেনীয় সেনা। ওরা ইউক্রেনের সীমানা অতিক্রম করার চেষ্টা করলে জোর করে বন্দি করা হয়।” তিনি আরও বলেন, রুশ বাহিনী ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য সর্বদা প্রস্তুত। এমনকি তাদের উদ্ধার করে রাশিয়ার সীমান্ত দিয়ে বিশেষ বিমানের মাধ্যমে দেশে পাঠানোর জন্য সাহায্য করবে। এই কথা প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সর্বত্র।

ইউক্রেনে বন্দি ভারতীয় পড়ুয়ারা? মুখ খুলল দেশের বিদেশমন্ত্রক

এই প্রসঙ্গেই আজ সকালে বিশেষ বিবৃতি পেশ করে দেশের বিদেশমন্ত্রক। বিভাগীয় মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে বলেন, “ বর্তমানে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি হওয়ার বিষয়ে কোনও খবর এখনও আমাদের কাছে আসেনি। তবে খারকভের মতো পশ্চিমাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে আটকে থাকা পড়ুয়াদের সীমান্তে পৌঁছে দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার কথা আমরা জানিয়েছি। তাদের তরফ থেকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত