জোর করে ভারতীয় পড়ুয়াদের আটকে রেখেছে ইউক্রেনীয় সেনা, দাবি রাশিয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেন হামলা শুরু করে রুশ বাহিনী। সময় এগোনোর সাথে সাথেই জটিল হয়েছে সেখানকার পরিস্থিতি। যারফলে সেখানেই আঁটকে পরে বহু ভারতীয় নাগরিক। তবে ভারত সরকারের সক্রিয়তায় দ্রুততার সাথে চালানো হচ্ছে উদ্ধারপর্ব। কিন্তু  ইউক্রেনের এয়ারবেস বন্ধ থাকায়, প্রতিবেশী দেশ তথা পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ার পথে বিশেষ বিমানে দেশে আনা হচ্ছে সকলকে। এই পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়াদের নিয়ে চাঞ্চল্যকর দাবি করল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুনঃ যোগীর গড়ে আজ ভোটপরীক্ষা, মমতার উপস্থিতি বদলে দেবে ভোটের হাওয়া?

উল্লেখ্য,গত কয়েকদিন ধরেই ইউক্রেনের সেনাদের নিয়ে একাধিক অভিযোগ করছিলো ভারতীয় পড়ুয়ারা। সীমান্তে সেদেশের সেনাদের মারধরের অভিযোগ উঠে আসছিল একাধিকবার। গত বুধবার সেরকম দাবিই তুলল রুশ প্রতিরক্ষা বিভাগ। তাদের দাবি, খারকিভে একদল ভারতীয় পড়ুয়াকে বন্দি করে রেখেছে ইউক্রেনীয় বাহিনী। মানব ঢাল হিসেবে ব্যবহার করাই নাকি তাদের একমাত্র উদ্দেশ্য।

গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাশিয়ান বাহিনীর মুখপাত্র বলেন, “গোপনসূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জোর করে ভারতীয় পড়ুয়াদের আটকে রেখেছে ইউক্রেনীয় সেনা। ওরা ইউক্রেনের সীমানা অতিক্রম করার চেষ্টা করলে জোর করে বন্দি করা হয়।” তিনি আরও বলেন, রুশ বাহিনী ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য সর্বদা প্রস্তুত। এমনকি তাদের উদ্ধার করে রাশিয়ার সীমান্ত দিয়ে বিশেষ বিমানের মাধ্যমে দেশে পাঠানোর জন্য সাহায্য করবে।

জোর করে ভারতীয় পড়ুয়াদের আটকে রেখেছে ইউক্রেনীয় সেনা, চাঞ্ছল্যকর দাবি রুশদের 

Indian students stranded in Ukraine face 'racial abuse'
জোর করে ভারতীয় পড়ুয়াদের আটকে রেখেছে ইউক্রেনীয় সেনা, দাবি রাশিয়ার

আটকে থেকে নাগরিকদের নিয়েই গতকাল ফের পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। খারকিভের বর্তমান পরিস্থিতি নিয়ে মোদীর উদ্বেগ প্রকাশের পরেই বিশেষ পরিকল্পনা নেয় রাশিয়া। ভারতীয় নাগরিকদের সেফ প্যাকেজের মাধ্যমে ইউক্রেনের পশ্চিম সীমান্তে পাঠানোর ব্যবস্থা করা হয় তাদের তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত