নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার উত্তরপ্রদেশে শুরু হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। এই পর্বে ৫৭ আসনের মধ্যে যোগীর গড়ে আজ ভোটপরীক্ষা। অন্যদিকে, আজই বারাণসীতে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতি কী বদলে দেবে উত্তরপ্রদেশের ভোটের হাওয়া?
আরও পড়ুনঃ Wriddhiman Saha: বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে বড়সড় ধাক্কা ঋদ্ধির, সঙ্গে আরও দুই তারকা


রাজনৈতিক মহলের ধারণা, ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে ২৯২ আসনে লড়াই শেষ। পূর্বাঞ্চলের ১১১ টি আসন উত্তরপ্রদেশের নির্বাচনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার যে ৫৭ টি আসনে আজ লড়াই, ২০১৭ সালে এর মধ্যে ৪৬ আসনে জয়লাভ করেছিল বিজেপি। আম্বেদকর নগর, বলরামপুর, সিদ্ধার্থনগর, বস্তি, সন্ত কবীর নগর, গোরক্ষপুর, কুশিনগর, দেওরিয়া সহ পূর্বাঞ্চলের বিস্তৃত অঞ্চলে গেরুয়া শিবিরের সূর্য এখন মধ্যগগণে। তবুও শেষ লড়াইয়ে বাজিমাত করতে চান বিরোধীরাও।
তবে বিশেষ আকর্ষণে থাকছে গোরক্ষপুরের আসনটি। সেখানে বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁকে চ্যালেঞ্জ করে নির্বাচনী ময়দানে নেমেছেন চন্দ্রশেখর আজাদ রাবণ। বিজেপির দূর্গ বলেই পরিচিত গোরক্ষপুরের প্রত্যেকটি আসনে জয় সুনিশ্চিত করতে মরিয়া অজয় মোহন বিস্ত।
পাল্টা বিজেপির প্রাক্তন নেতার স্ত্রী শোভাবতী শুক্লকে প্রার্থী করে ভোট বৈতরণি পার করতে চাইছে সমাজবাদী পার্টি। কিন্তু যোগীর জনপ্রিয়তা বিরোধীদের কুপকাত করবে। এমনটাই জানাচ্ছে আমজনতা।


যোগীর গড়ে আজ ভোটপরীক্ষা, আসবে বদল?

যোগী আদিত্যনাথ ছাড়াও তারকা প্রার্থী হিসাবে রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু, যোগীর প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য, রাম গোবিন্দ চৌধুরী সহ অন্যান্যরা।







