নজরবন্দি ব্যুরোঃ রাশিয়ার আঘাতে ক্ষতবিক্ষত ইউক্রেন (Ukraine)। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। খাবার, জলের অভাবও তৈরি হয়েছে। আর সেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেই আটকে রয়েছেন বহু ভারতীয় পড়ুয়া। এবার সেই পড়ুয়াদের ‘মসিহা’ হয়ে উঠলেন সোনু সুদ। যুদ্ধক্ষেত্র থেকে দেশে ফেরার পর অভিনেতাকে ধন্যবাদ জানালেন পড়ুয়ারা।
আরও পড়ুনঃ নিয়োগের দাবিতে নবান্ন অভিযান, কলেজ স্ট্রিটে ধুন্ধুমার, আটক বহুজন


কীভাবে সোনু সুদ (Sonu Sood) ইউক্রেন থেকে দেশে ফিরতে সাহায্য করলেন, তা জানান মেডিক্যাল পড়ুয়া লক্ষ্মণ আগরওয়াল। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতি তৈরির একেবারে শুরুতে তিনি ভাবেন আপাতত কয়েকদিন ইউক্রেনেই থাকবেন। আশা করেছিলেন ফের শান্তি ফিরে আসবে। তবে যত সময় গড়াতে থাকে ততই কঠিন হতে থাকে পরিস্থিতি। পরে তিনি ঠিক করেন ইউক্রেন ছাড়বেন। সেই অনুযায়ী একদিন হস্টেল থেকে বেরোন। মাঝপথে তাঁর বন্ধুর ফোন আসে।

তিনি জানতে পারেন, হস্টেলে থাকা অন্যান্যরা মোটেও ভাল নেই। তাঁদের রেখে যুদ্ধবিধ্বস্ত এলাকা ছাড়ার ক্ষেত্রে মন সায় দেয়নি। তাই ফের হস্টেলে ফিরে যান। ইতিমধ্যেই সোনু সুদ এবং তাঁর টিমের সঙ্গে যোগাযোগ হয় লক্ষ্মণের। তাঁদের সাহায্যেই ফের হস্টেল থেকে গাড়িতে চড়ে বেরন পড়ুয়ারা। মাত্র ৫ ঘণ্টায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়েন তাঁরা। ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে ফেরেন নিজের দেশে। সোনু সুদের সাহায্যেই একাজ অনেক বেশি সহজ হয়েছে বলেই জানান পড়ুয়ারা।
Tough times for our students in Ukraine & probably my toughest assignment till date. Fortunately we managed to help many students cross the border to safe territory. Lets keep trying. They need us. Thank You @eoiromania🇮🇳 @IndiaInPoland @meaindia for your prompt help.
Jai Hind🇮🇳 https://t.co/q9oJ428pHuRelated Newsশুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে খুন, ঘটনাস্থলেই মৃত চন্দ্রনাথ রথ‘শিরদাঁড়া সোজা ছিল, আছে, থাকবে’, গেরুয়া ঝড়ের পরেও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন স্বস্তিকা— sonu sood (@SonuSood) March 2, 2022
পড়ুয়ারা দেশে ফেরার পর টুইট করেন সোনু সুদ। তিনি লেখেন, ‘ইউক্রেনে আমাদের পড়ুয়ারা খুবই কষ্টে রয়েছে। তাদের দেশে ফেরানোই ছিল সবচেয়ে কঠিন কাজ। আমি এই কঠিন কাজটি করতে সমর্থ হয়েছি। পাশে থাকার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। জয় হিন্দ।’
‘আমার জীবনের সব থেকে কঠিন কাজ’, ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরালেন সোনু সুদ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের কাছে এখন সোনু সুদই ‘মসিহা’। তবে এই প্রথমবার নয়। এর আগে করোনা কালে নিজের কথা না ভেবে সাধারণ মানুষের স্বার্থে এগিয়ে এসেছিলেন অভিনেতা। তিনিই হয়ে উঠেছিলেন একমাত্র রক্ষাকারী।









