নজরবন্দি ব্যুরোঃ বালি ভর্তি বস্তা দিয়ে তৈরি হচ্ছে দুর্গ। মলটভ ককটেল তৈরি করতে চলছে বোতল খোঁজার কাজ। রুশ সেনার আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমস্ত সজ্জা নিয়ে তৈরি হচ্ছে ইউক্রেনের আরও এক শহর দিপ্রো। এমনকি নিজেদের মধ্যে সেনা ভলিন্টিয়ার তৈরির কাজ শুরু করেছে শহরের স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ ৪৫ কিলোমিটার হেঁটে পৌঁছেছিলেন পোল্যান্ড, আজ দেশে ফিরলেন রাজ্যের দুই পড়ুয়া


দিপার নদীর তীরবর্তী এই শহর ইউক্রেনের অন্যতম শিল্পতালুক বলেই পরিচিত। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই খারকিভ এবং কিয়েভের মতো এই শহরে হানা দিতে পারে রুশ সেনা। তাই আগে থেকে সমস্ত পদক্ষেপ নিয়ে রাখছে তাঁরা। এমনকি ছোট সেনা ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করা হয়েছে।
মলটভ ককটেল তৈরি করতে পুরুষদের সঙ্গে যোগদান করেছেন মহিলারাও। আরও উন্নত মানের মলটভ ককটেল তৈরি করতে বোতল এবং গ্যাসোলিনের জোগাড় শুরু করেছেন তাঁরা। তবে রুশ সেনার আক্রমণ থেকে বাঁচতে অনেকেই শহর ছড়তে বাধ্য হয়েছে।


গত সপ্তাহে রাশিয়ার হামলার পরেই ইউক্রেনের একাধিক জায়গায় এই ভলেন্টিয়ার তৈরি করা হয়েছিল। যাঁদের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হত। এই সংগঠনগুলিকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে ইউক্রেনের সরকার। ইনস্টাগ্রামের মাধ্যমে চলছে আর্থিক লেনদেন।
বস্তা দিয়ে তৈরি হচ্ছে দুর্গ, তৈরি মলটভ ককটেল, প্রস্তুত ইউক্রেনের আরও এক শহর
রুশ হামলার জেরে অনেকেই ইউক্রেন ছেড়েছেন হাজার মানুষ। স্থান নিয়েছেন পোল্যান্ড, হাঙ্গেরি এবং মলডোভাতে। খারকিভ থেকে ২০০ কিলোমিটার উত্তরে দিপ্রো শহরে যত হোটেল, রেস্টুরেন্ট রয়েছে প্রত্যেকেই সাহায্যের জন্য এগিয়ে এসেছে।







