Russia Ukraine Conflict: হিটলারের মতো স্বৈরাচারী পুতিন, মিউজিয়াম থেকে সরানো হল মুর্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার পুতিনের মোমের মুর্তি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ফ্রান্সের বিখ্যাত গ্রেভিন মিউজিয়াম। কারণ, হিটলারের মতো স্বৈরাচারী পুতিন। সংবাদসংস্থা রয়টার্সের সূত্রে খবর, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুতিনের মুর্তি প্রদর্শন নিয়ে বিরোধিতা জানান পর্যটকরা। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Doomsday Plane: পরমাণু যুদ্ধের জন্য তৈরি আছে আমেরিকা, পুতিনকে শক্তি প্রদর্শন বাইডেনের!

Image

একইসঙ্গে ওই মিউজিয়ামের ডিরেক্টর জানিয়েছেন, পুতিনের স্থানে দেখা যেতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনিস্কি। ময়দান ছেড়ে না পালিয়ে গত ৮ দিন ধরে রাশিয়ার সরকারের বিরুদ্ধে যেভাবে তিনি লড়াই করছেন সেকারণেই জায়গা পেতে পারেন তিনি।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়ার আর্মি। খারকিভ এবং কিয়েভ দুটি শহর দখলের জন্য স্থল সেনার পাশাপাশি বায়ু সেনা এবং নৌসেনার ব্যবহার করছে তাঁরা। দেশরক্ষার জন্য নেমে পড়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনিস্কি। সেইসঙ্গে হাতে অস্ত তুলে নিয়েছে সাধারণ মানুষ।

হিটলারের মতো স্বৈরাচারী পুতিন, সরানো হল মুর্তি 

হিটলারের মতো স্বৈরাচারী পুতিন, সরানো হল মুর্তি 
হিটলারের মতো স্বৈরাচারী পুতিন, সরানো হল মুর্তি

আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধে পরমাণু লড়াই হবে। এমনটাই সেই দেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরোভ। তিনি আরও বলেন, পশ্চিমাত্যের সমস্ত দেশগুলির মাথার মধ্যে পরমানবিক লড়াইয়ের বিষয়টি ঘোরাফেরা করছে। তবে ইউক্রেন দখল করা মাত্রি প্রাক্তন প্রেসিডেণ্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ফিরিয়ে আনা হতে পারে। এমনটাই খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন