রবিবার সকালে সোনার দামে বড় স্বস্তি! ২২ ক্যারাটের দর জানলে চমকে যাবেন

রবিবার দেশের বেশিরভাগ শহরে অপরিবর্তিত থাকল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাটের দর ১.৩৯ লক্ষ টাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টানা ওঠানামার পর সপ্তাহান্তে সোনার বাজারে মিলল স্বস্তির খবর। রবিবার সকালে দেশের বিভিন্ন শহরে অপরিবর্তিত থাকল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। ফলে বিয়ের মরসুমে কিংবা বিনিয়োগের পরিকল্পনায় থাকা মধ্যবিত্ত ক্রেতাদের মুখে ফিরেছে হাসি। কলকাতা থেকে দিল্লি— দেশের প্রায় সব বড় শহরেই আজ সোনার দর স্থির রয়েছে।

কলকাতায় আজ সোনার দাম কত?

কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৬৫০ টাকা।
অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫২ হাজার ৩৫০ টাকা।

দেশের বিভিন্ন শহরে আজ সোনার দর

শহর ২২ ক্যারাট (১০ গ্রাম) ২৪ ক্যারাট (১০ গ্রাম)
দিল্লি ১,৩৯,৮০০ টাকা ১,৫২,৫০০ টাকা
মুম্বই ১,৩৯,৬৫০ টাকা ১,৫২,৩৫০ টাকা
আহমেদাবাদ ১,৩৯,৭০০ টাকা ১,৫২,৪০০ টাকা
পুনে ১,৩৯,৬৫০ টাকা ১,৫২,৩৫০ টাকা
জয়পুর ১,৩৯,৮০০ টাকা ১,৫২,৫০০ টাকা
বেঙ্গালুরু ১,৩৯,৬৫০ টাকা ১,৫২,৩৫০ টাকা
লখনউ ১,৩৯,৮০০ টাকা ১,৫২,৫০০ টাকা
চেন্নাই ১,৩৯,৬৫০ টাকা ১,৫২,৩৫০ টাকা
গুরুগ্রাম ১,৩৯,৮০০ টাকা ১,৫২,৫০০ টাকা
ভুবনেশ্বর ১,৩৯,৬৫০ টাকা ১,৫২,৩৫০ টাকা
পাটনা ১,৩৯,৭০০ টাকা ১,৫২,৪০০ টাকা
হায়দরাবাদ ১,৩৯,৬৫০ টাকা ১,৫২,৩৫০ টাকা

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামে সাময়িক স্থিতিশীলতার প্রভাব পড়েছে দেশের বাজারেও। তবে আগামী সপ্তাহে ডলারের গতিপ্রকৃতি ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে সোনার দামের পরবর্তী ওঠানামা।

বিশেষ করে বিয়ের মরসুমে সোনার দাম স্থির থাকায় কিছুটা স্বস্তি পেয়েছেন ক্রেতারা। যদিও বাজার বিশ্লেষকদের একাংশের মতে, দীর্ঘমেয়াদে সোনার দাম আবারও বাড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত