Meeting on Ukraine: ইউক্রেন নিয়ে সরকারের অবস্থানকে সমর্থন বিরোধীদের, ঐক্যের বার্তা দিল কংগ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন নিয়ে সরকারের বার্তা কী? তা নিয়ে বারবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এর পরেই বৃহস্পতিবার সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে। ইউক্রেন নিয়ে সরকারের অবস্থানকে সমর্থন বিরোধীদের। এমনটাই জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। রাষ্ট্রপুঞ্জে ভোট থেকে বিরত থাকার সিদ্ধান্তে সরকারকে সমর্থন জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুনঃ Russia-Ukraine War LIVE: রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত, ঘরে বাইরে বিদ্ধ মোদি সরকার।

কয়েকদিন ধরেই ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তারপর আজ ২১ জনের কনসালটিং কমিটি নিয়ে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শশী থারুর, আনন্দ শর্মা সহ রাহুল গান্ধী। শিবসেনার তরফে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। সেখানে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং ভারতীয়দের সরানো সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রপুঞ্জের সভায় সরকারের অবস্থানকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। এমনটাই সূত্রে খবর। বৈঠকের পর শশী থারুর ট্যুইট করে জানিয়েছেন, ইউক্রেন নিয়ে সরকারের সঙ্গে কনসালটেটিভ কমিটির আলোচনা খুব ভালো হয়েছে। আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানাই। এভাবেই একটি দেশের বিদেশনীতি হওয়া উচিত।

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন নিয়ে দুই শিবিরের ইতিবাচক আলোচনা হয়েছে। ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানো নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। সমস্ত সদস্যদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ইউক্রেন নিয়ে সরকারের অবস্থানকে সমর্থন বিরোধীদের, জানালেন বিদেশমন্ত্রী 

ইউক্রেন নিয়ে সরকারের অবস্থানকে সমর্থন বিরোধীদের, জানালেন বিদেশমন্ত্রী 
ইউক্রেন নিয়ে সরকারের অবস্থানকে সমর্থন বিরোধীদের, জানালেন বিদেশমন্ত্রী

ইতিমধ্যেই ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। অপারেশন গঙ্গার মাধ্যমে প্রায় ১৭ হাজার ভারতীয়দের ফেরানো সম্ভব হয়েছে। এমনকি যারা কিভে ছেড়ে অন্য দেশে উপস্থিত হয়েছেন, তাঁদেরকেও ফেরানোর কাজ শুরু করেছে ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত