নজরবন্দি ব্যুরোঃ গত বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন পুতিন। তার পর থেকে লাগাতার যুদ্ধ পরিস্থিতি বজায় রয়েছে দুই দেশের মধ্যে। তা নিয়ে দু’পক্ষ আলোচনায় বসলেও, এখনও পর্যন্ত সমাধান সূত্র বার হয়নি। অমীমাংসিত থেকে গিয়েছে প্রথম দফার বৈঠক। তাই থামেনি গুলি-বোমা বর্ষণও। এরই মাঝে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে আনা হয় নিন্দা প্রস্তাব। কিন্তু সেই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেয়নি ভারত।


রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব সদস্য ১৯১ টি দেশের মধ্যে ১৪১ টি দেশ সরাসরি ভোট দিয়েছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে। ৫ টি দেশ ভোট দিয়েছে রাশিয়ার পক্ষে। ৩৫ টি দেশ বিরত থেকেছে ভোটদানে। যার মধ্যে আছে ভারতও। আর তা নিয়েই ঘরে বাইরে তোপের মুখে পড়েছে মোদি সরকার। রাশিয়ার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট না করার জন্যে ইতিমধ্যেই তোপ দেগেছে আমেরিকা আর এবার সমালোচনা করল ভারতের জাতীয় কংগ্রেস।

রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সামগ্রিকতা বিচার করেই ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অবশ্য ইউক্রেন পরিস্থিতি নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি, তাঁর কথায়, ‘এক্ষেত্রে কূটনীতির পথ পরিত্যাগ করা হয়েছে। রাশিয়া আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করলে ফল ভাল হত।’ কিন্তু তাঁর কথায় চিড়ে ভেজেনি।
রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত, ঘরে বাইরে বিদ্ধ মোদি সরকার।



মার্কিন প্রেসিডেন্ট চেয়েছিলেন ভারত যাতে স্পষ্ট অবস্থান নেয়। প্রথমবার যখন ভোটদানে বিরত থেকেছিল ভারত তখন মার্কিন প্রেসিডেন্ট সমালোচনা করেছিলেন ভারতের। আর এবারও যখন ভোটদানে বিরত থাকল ভারত তখন মার্কিন বিদেশ অ্যান্টনি বিলক্লেন যোগাযোগ করেন দিল্লির সাথে। সূত্রের খবর, সেই আলোচনার সময়েও ভারত কে স্পষ্ট অবস্থান নেওয়ার আবেদন করে আমেরিকা। কিন্তু ভারত তা করেনি।
আমেরিকার ব্যাখ্যা, ভারত অবস্থা স্পষ্ট না করলেও হাবভাবে বুঝিয়ে দিয়েছে তারা রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে রয়েছে। কারন ইতিমধ্যেই ইউক্রেনের আবেদনে সারা দিয়ে ভারত সেদেশে ওষুধ পত্র সহ চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রবে যেহেতু এখনও বহু ভারতীয় নাগরিক আটকে রয়েছেন ইউক্রেনে, সেই কারনেই ভারত অবস্থান স্পষ্ট করছে না।

আমেরিকার পাশাপাশি দেশেও সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। ইউক্রেন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ এই বার্তা দিয়েছে কংগ্রেস। কিন্তু দলীয় বার্তাকে পাশ কাটিয়ে কংগ্রেস নেতা শশী তারুর বলেছেন, ‘আমরা কোন দেশে হানাদারির বিরুদ্ধে, বলপ্রয়োগের মাধ্যমে সরকার বদল একেবারেই সমর্থন করেনা কংগ্রেস। তাই রাষ্ট্রপুঞ্জের ভোটাভুটিতে অংশ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়া উচিত ছিল ভারতের।’







