Russia-Ukraine War: রুশ হামলায় জাপোরিজিয়ার পরমাণু কেন্দ্রে আগুন, মারাত্মক পরিণাম, দাবী ইউক্রেনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রুশ হামলায় জাপোরিজিয়ার পরমাণু কেন্দ্রে আগুন। শুধুমাত্র ইউক্রেন নয়, জাপোরিজিয়া ইউরোপের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র। চেরনোবিলের তুলনায় এর ক্ষতির পরিমাণ আরও ১০ গুণ বেশী হতে পারে বলে দাবী করছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা।

আরও পড়ুনঃ Russia-Ukraine War: ইউক্রেন ভূমে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া, পাঠানো হয়েছে হাসপাতালে

Fire at Ukraine's Zaporizhzhia nuclear power plant has not affected  essential equipment: IAEA

রাশিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, রুশ সেনাদের এখনই উচিত আগুন নিভিয়ে ফেলা। দমকল বাহিনী ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। একেবারে নিরাপত্তা বলয়ে গোটা এলাকা মুড়ে দেওয়া। নাহলে এর পরিণাম চেরনোবিলের থেকেও ১০ গুণ ক্ষতিকারক হতে চলেছে। কোনওরকম বিপদ এড়াতে ওই এলাকায় যুদ্ধবিরতীর দাবী জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, প্রশাসনিক বিভাগগুলিতে ইতিমধ্যেই হামলা শুরু হয়েছে। একাধিক জায়গার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার হামলার জেরে ওই এলাকায় দমকল বিভাগের প্রবেশে ব্যাপক অসুবিধা তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে ভয়ানক বিপত্তি ঘটতে পারে। এমনটাই আশঙ্কা ওয়াকিবহাল মহল।

ইতিমধ্যেই জাপোরিজিয়াতে হামলা চালানোর খব্র ইউক্রেনের তরফে জানানো হয়েছে। আগুন লাগার কারণে ওই এলাকা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। আগে থেকেই রাশিয়ার এই হামলার কথা জানিয়েছিল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। দক্ষিণ ইউক্রেনের শহর এনেরহোদারে রুশ সেনার প্রবেশের পরেই এই বিপত্তি ঘটে। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। আগামী কয়েক ঘন্টায় বিপদ আরও বাড়তে পারে। এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

রুশ হামলায় জাপোরিজিয়ার পরমাণু কেন্দ্রে আগুন, ব্যাপক ক্ষতির আশঙ্কা 

Russia-Ukraine live news: Zaporizhzhia power plant fire put out | Russia-Ukraine war News | Al Jazeera

ইউক্রেনে মোট ১৫ টি পরমাণু কেন্দ্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় জাপোরিজিয়া। গত ৯ দিনের হামলায় চেরনোবিলের দখল নিয়েছে রাশিয়া। আগামী দিনেও পরমাণু যুদ্ধের জন্য ইউরোপের দেশগুলির আঙুল তুলেছে রাশিয়ার বিদেশমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত