Russia-Ukraine War: ইউক্রেন ভূমে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া, পাঠানো হয়েছে হাসপাতালে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিনকয়েক আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হয় এক ভারতীয় পড়ুয়া। গত মঙ্গলবার খারকিভে রুশ বাহিনীর বোমার আঘাতে প্রাণ চলে যায় উত্তর কর্ণাটকের বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউধরের। মূলত নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে লাইনে দাঁড়িয়ে ছিলেন মেডিক্যাল কলেজের এই ছাত্র। যা নিয়ে সরগরম হয়ে ওঠে আন্তর্জাতিক মহল। ভারতীয়দের দ্রুততার সাথে ফিরিয়ে আনতে বিশেষ পদক্ষেপ নিতেও দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার ইউক্রেন ভূমে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া।

আরও পড়ুনঃ শক্তি হারাচ্ছে করোনা, অনেকটাই নিম্নমুখী দৈনিক সংক্রমণ

জানা গিয়েছে, ইউক্রেনের রাজধানী থেকে পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল ওই পড়ুয়ার। সেইমতো কিভ থেকে পোল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন এই ভারতীয় পড়ুয়া। পথেই গুলিবিদ্ধ হতে হয় তাকে। সেকারনে মাঝপথ থেকেই ফের কিভের দিকে নিয়ে যাওয়া হয় সেই পড়ুয়াকে। সেখনাকারই একটি হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

ইউক্রেন ভূমে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া, ভর্তি হাসপাতালে 

Russia-Ukraine News Highlights: PM Narendra Modi speaks to Russian President Vladimir Putin
ইউক্রেন ভূমে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া, পাঠানো হয়েছে হাসপাতালে

এই প্রসঙ্গে দেশের অসামরিক বিমান প্রতিমন্ত্রী ভিকে সিং গোটা বিষয়টির উল্লেখ করেন। তিনি জানান, “কিভের একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে বলে শোনা গিয়েছে। অবিলম্বে তাকে কিভের হাসপাতালে ভর্তি করা হয়েছে।” যদিও সেই ছাত্রের নাম কিংবা পরিচয় কোনটাই এখনো প্রকাশ্যে আসেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত