শক্তি হারাচ্ছে করোনা, অনেকটাই নিম্নমুখী দৈনিক সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে এখনো করোনার প্রভাব রয়েছে। যদিও অনেকটাই নিয়ন্ত্রনে রাজ্যের কোভিড পরিস্থিতি। ফলে দেশের বিভিন্ন রাজ্যে শিথিল হয়েছে করোনার বিধিনিষেধ। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে করোনা এখনো শেষ হয়ে গিয়েছে ভাবলে ভুল হবে। কোভিড থেকে এখনো সাবধানে এবং সচেতন থাকতে হবে মানুষকে। তবে এবার শক্তি হারাচ্ছে করোনা। টানা দু-দিন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শূন্য থাকায় বিরাট স্বস্তি রাজ্যবাসীর।

আরও পড়ুনঃ যুদ্ধের প্রভাব, রুশ রকেট থেকে মোছা হল মার্কিন প্রতীকী, ঠাঁই পেল ভারত

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় ফের নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। যাদের মধ্যে এই ২৪ ঘণ্টায় কলকাতা থেকে সংক্রমিত হয়েছেন ২০ জন। একইরকম ভাবে বুধবারের মতো বৃহস্পতিবারও করোনায় মৃত্যু শূন্য থেকেছে গোটা রাজ্য। পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের পরিমান।

শক্তি হারাচ্ছে করোনা, অনেকটাই নিম্নমুখী দৈনিক সংক্রমণ

Coronavirus
শক্তি হারাচ্ছে করোনা, অনেকটাই নিম্নমুখী দৈনিক সংক্রমণ

গত বুধবার ১৫০ গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল দৈনিক সংক্রমিতের সংখ্যা। এখন তার থেকে অনেকটাই নিচে রয়েছে করোনার সংক্রমণ। তবে গত বুধবারের মতোই বজায় রয়েছে সুস্থতার হার। বুধবার রাজ্যের সুস্থতার হার ছিল ৯৮.৮৬ শতাংশ। করোনা কে জয় করে বাড়ি ফিরেছেন ১৫৮ জন। বর্তমানে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৬ জনের কাছাকাছি। একদিকে করোনা আতঙ্ক কাটিয়ে যখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে গোটা রাজ্য, সেইসময় করোনায় মৃত্যু শূন্যের খবর চিন্তা কমাচ্ছে চিকিৎসকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত