HomeTagsTet

Tet

SSC-TET Scam: ইডি দফতরে পৌঁছলেন রত্না, নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়

নিয়োগ দুর্নীতিতে এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিদের গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এমনকি তাঁর ঘনিষ্ঠ বহু ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এবার নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়। এই প্রথমবার ইডি দফতরে পৌঁছলেন রত্না। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ হাজিরা দিলেন তিনি।

SSC-TET Scam: স্বেচ্ছাবসর চাইছেন সিবিআই সিটের প্রধান, বিরাট পদক্ষেপ নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আদালতের নির্দেশে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। এবার সিটের সদস্যপদ থেকে স্বেচ্ছাবসর চাইছেন সিবিআই সিটের প্রধান ধরমবীর সিং। শুক্রবার বিষয়টি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তুলে ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই বিরাট পদক্ষেপ নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Justice Avijit Ganguly: টেটের সংশাপত্র প্রকাশে কেন অর্থনৈতিক রীতিনীতির দোহাই? প্রশ্ন তুলে পর্ষদ সভাপতিকে ভৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শুক্রবার প্রাথমিকের একটি মামলায় আরও একবার বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পালকে সাবধান করলেন। কার্যত ভৎসনার সুরেই বললেন, মানিক ভট্টাচার্যের রেখে যাওয়া জুতোয় পা গলাবেন না। তাতে সম্মতি প্রকাশ করেন পর্ষদ সভাপতি। একইসঙ্গে টেটের সংশাপত্র প্রকাশে কেন অর্থনৈতিক রীতিনীতির দোহাই? প্রশ্ন তুলে পর্ষদ সভাপতিকে তীব্র ভৎসনা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Justice Avijit Ganguly: মিথ্যে বলার অভ্যাস রয়েছে মানিক ভট্টাচার্যের, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

মামলাকারীদের তরফে এই কথা শুনেই বিস্ফোরক মন্তব্য করে বসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠগ বাছতে গেলে গাঁ উজাড় হয়ে যাবে। এত পরিমাণে দুর্নীতি হয়েছে যে একেবারে সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। নদী সমুদ্রে মিশে গেছে। সেখান থেকে মানিককে বেছে আনতে হবে। একইসঙ্গে জানালেন, মিথে বলার অভ্যাস রয়েছে মানিক ভট্টাচার্যের। 

SSC-TET Scam: নিয়োগ দুর্নীতিতে বিরাট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নজরে পর্ষদের প্রাক্তন কর্মী

নিয়োগ দুর্নীতিতে বিরাট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সল্টলেকে একটি আবাসনে শুরু হয়েছে ইডির অভিযান। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস বিভাগে চাকরি করতেন। নিয়োগ দুর্নীতিতে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই ব্যক্তির হদিশ পায় ইডি। এমনটাই সূত্রে খবর।

SSC-TET: মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারলে তাঁরা কেন নয়? ফের অবস্থানে চাকরি প্রার্থীরা

চাকরি প্রার্থীদের বক্তব্য, পুলিশের তরফে মৌখিকভাবে জানানো হয়েছিল, ২৭ ও ২৮ তারিখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরের কারণে তাঁদের অবস্থান বিক্ষোভে বসা যাবে না। তাই দুই দিন তাঁরা উপস্থিত ছিলেন না। বুধবার থেকে আবার শুরু হয়েছে অবস্থান। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারলে তাঁরা কেন নয়?

Manik Bhattachariya: ছাড়ুন নয়তো এমন একটা অর্ডার দিন যাতে আর ঘুম না ভাঙে, বিচারকের উদ্দেশ্যে মন্তব্য মানিকের  

হয় ছাড়ুন নয়তো এমন একটা অর্ডার দিন যাতে আর ঘুম না ভাঙে। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কাছে জামিন চেয়ে এমনটাই আবেদন জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। তবে সবটা নিজে মুখে বলেননি।

Trending Now