SSC-TET Scam: নিয়োগ দুর্নীতিতে বিরাট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নজরে পর্ষদের প্রাক্তন কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে বিরাট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সল্টলেকে একটি আবাসনে শুরু হয়েছে ইডির অভিযান। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস বিভাগে চাকরি করতেন। নিয়োগ দুর্নীতিতে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই ব্যক্তির হদিশ পায় ইডি। এমনটাই সূত্রে খবর।

আরও পড়ুনঃ বড় খবর, ‘ব্যোমকেশ দেব’র অজিত-সত্যবতী কারা?

নিয়োগ দুর্নীতি মামলায় গত জুলাই মাস থেকেই রাজ্যজুড়ে বিরাট অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা ও সোনার গয়না উদ্ধার করে ইডি। পরে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেও গ্রেফতার করা হয়।

ed 1
নিয়োগ দুর্নীতিতে বিরাট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, চাপ বাড়ছে শাসকের 

ইতিমধ্যেই একাধিক ব্যক্তিদের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। দুর্নীতিতে তাঁদের ভূমিকা এখন আতসকাঁচের তলায়। বারবার আদালতের তরফে দাবি করা হচ্ছিল পর্ষদের একাধিক ব্যক্তিরা জড়িত থাকতে পারে। এই সন্দেহের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের এক প্রাক্তন কর্মীর বাড়িতে ইডির হানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিয়োগ দুর্নীতিতে বিরাট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, চাপ বাড়ছে শাসকের 

ed conducts raids at more than 35 places across nation
নিয়োগ দুর্নীতিতে বিরাট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, চাপ বাড়ছে শাসকের 

অন্যদিকে, শনিবারের পর ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের স্ত্রী কাকলি শীল। ইডি সূত্রে খবর, অয়নকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নথি হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা। এছাড়াও একাধিক বেনামি সংস্থার হদিশ মিলেছে। সমস্ত কিছু খতিয়ে এখার জন্যেই অয়নের স্ত্রীকে ডেকে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত