বড় খবর, ‘ব্যোমকেশ দেব’র অজিত-সত্যবতী কারা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রকাশ্যে বড় খবর! কি সেই খবর? অবশেষে প্রকাশ্যে এল ‘ব্যোমকেশ দেব’র অজিত-সত্যবতী চরিত্রে হিসেবে দুটি নাম। বিনোদন জগতের দুটি খুবই জনকপ্রিয় মানুষকে দেখা যাবে এই দুটি চরিত্রে।

আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারকে মারধরকাণ্ডে অবশেষে গ্রেফতার ‘ভুয়ো পুলিশ’

dev 2

প্রসঙ্গত, ‘ব্যোমকেশ’ সিনেমায় ‘ব্যোমকেশ’ চরিত্রে দেখা অভিনয় করতে দেখা যাবে অভিনেতা দেবকে। আর তা নিয়ে খুব কম একটা বিতর্ক হয়নি। প্রযোজক রানা সরকারের সঙ্গে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটিও হয়েছিল। তবে আপাতত তা কিছুটা থামলেও এবার ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

dev 2 1

সূত্রের খবর, ‘ব্যোমকেশ’ সিনেমায় আয়কনিক অজিত চরিত্রে দেখা যেতে পারে অম্বরীশকে। যা রীতিমত একটা বিরাট চমক দর্শকদের কাছে। এখানেই শেষ নয়, এর থেকেও বড় চমক হল সত্যবতী চরিত্রের জন্য নাম উঠে আসছে অভিনেত্রী মৌনি রায়ের। এই সিনেমার মাধ্যমেই টলিউডে পা দেবেন অভিনেত্রী মৌনি। তবে এখনও কিছু সমস্যার কারণে মৌনি আর নির্মাতাদের মধ্যে ফাইনাল কথা হয়ে উঠেনি।

বড় খবর, দুটি খুবই জনকপ্রিয় মানুষকে দেখা যাবে এই দুটি চরিত্রে

mouni
বড় খবর, দুটি খুবই জনকপ্রিয় মানুষকে দেখা যাবে এই দুটি চরিত্রে

উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পার করার পর নিজের নতুন সিনেমার নাম ঘোষণা করে সকলেই চমকে দিয়েছিলেন অভিনেতা দেব। সোশ্যাল মিডিয়ার পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, “ইন্ডাস্ট্রিতে সাতেরো বছর পূর্ণ করে ফেললাম। এই শুভক্ষণে অভিনেতা হিসাবে আমি আমার পরবর্তী ছবির নাম ঘোষণা করতে চলছি। “BYOMKESH দুর্গ রহস্য”, প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আর্শীবাদ সঙ্গে চাই।” যদিও এর আগে বাংলা চলচিত্র জগতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনেক অভিনেতাকেই। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা দেব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত