নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার তৃণমূল নেতা কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তাপস মণ্ডলকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এদিন তাঁদের আদালতে পেশ করা হয়। সেখানেই বিস্ফোরক দাবি করেন বিচারক। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগ দুর্নীতিতে বারবার সরকারি আধিকারিকদের যুক্ত থাকার দাবি করা হচ্ছে ইডির তরফে। তাহলে কেন সরকারি আধিকারিকদের গ্রেফতার করা হচ্ছে না?
১৪ দিন জেলে কাটিয়েও জামিন চাইলেন না দুই জনেই। সোমবার নগর দায়রা আদালতে দুই জনকে পেশ করা হলে জামিনের আবেদন জানালেন না কেউই। অন্যদিকে, পরবর্তী শুনানির জন্য আদালতের কাছে একটুই বেশী সময়ের আর্জি জানানো হয়। আরও কয়েক দিন জেলে কাটাতে হবে মানিক স্ত্রী ও পুত্রকে। নির্দেশ দিল আদালত।
ডিপিএসসি-র দাবি ছিল, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, শারীরিক প্রতিবন্ধকতা কোটায় পর্যাপ্ত প্রার্থী পাওয়া যায়নি বলেই ৩২৮ টি শূন্যপদ ফাঁকা রাখা হয়। পরে তা নিয়ে মামলা হয়। আজ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তালিকা প্রস্তুত করবে ডিপিএসসি। সেই তালিকা পাঠানো হবে পর্ষদে।
তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের মুখে রহস্যময়ী নারী ওরফে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে বিরাট চর্চা শুরু হয়েছিল। তাঁর কথায়, অর্পিতার মতো নিয়োগ দুর্নীতির বিরাট অঙ্কের টাকা হৈমন্তীর কাছ রয়েছে। কিন্তু কোথায় হৈমন্তী? খুব শীঘ্রই প্রকাশ্যে আসবেন। এমনটাই জানালেন গোপাল দলপতি।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জরিমানার ৫ লক্ষ টাকা না দেওয়ার কারণে ইডিকে এই নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দেশে, বিদেশে মানিকের সম্পত্তি বাজেয়াপ্ত করবেন ইডির আধিকারিকরা।
৩ জেলার ৩০ জন ইন্টারভিউয়ারদের মধ্যে ২৫ জন স্বীকার করে নিয়েছেন দুর্নীতির কথা। এবার নতুন করে অ্যাপ্টিটিউড টেস্ট নিয়েই চাঞ্চল্যকর তথ্য উঠে এল। জানা গেছে, তৃণমূলের প্যাডে দেওয়া হয়েছিল চাকরি প্রার্থীদের বিবরণ। এই পর্দাফাঁস করেন আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।