TET Update: এবার টেটেও রিভিউ এবং স্ক্রুটিনি করা যাবে, কী ভাবে করবেন জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো এবার প্রাথমিকের টেটেও রিভিউ এবং স্ক্রুটিনি ব্যবস্থা চালু করা হল। যে কোনও পরীক্ষার্থী চাইলে, রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ই ডিসেম্বরের টেটে বসা পরীক্ষার্থীদের যে কেউ ইচ্ছে করলে নিজের উত্তরপত্র পরীক্ষা করে দেখতে পারবেন।

আরও পড়ুনঃ ত্রিপুরায় ম্যাজিক ফিগারে ওঠানামা করছে বিজেপি, কড়া টক্কর দিচ্ছে বাম-কংগ্রেস-মোথা

এবার টেটেও রিভিউ এবং স্ক্রুটিনি করা যাবে, কী ভাবে করবেন জানুন
এবার টেটেও রিভিউ এবং স্ক্রুটিনি করা যাবে, কী ভাবে করবেন জানুন

আগামী ৩ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন করা যাবে। সেজন্য প্রার্থীপিছু ১,০০০ টাকা লাগবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরীক্ষার্থীদের সেই টাকা জমা দিতে হবে।

এবার টেটেও রিভিউ এবং স্ক্রুটিনি করা যাবে, কী ভাবে করবেন জানুন

কিন্তু কীভাবে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করবেন? প্রাথমিক শিক্ষা পর্ষদের পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে উত্তরপত্র যাচাইয়ের জন্য আবেদন করা যাবে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org-তে যেতে হবে।

এবার টেটেও রিভিউ এবং স্ক্রুটিনি করা যাবে, কী ভাবে করবেন জানুন

6 1

তারপর হোমপেজে ‘Teacher Eligibity Test-2022 (TET-2022) For Classes I to V’-তে ক্লিক করতে হবে। ‘Application for PPS/PPR’-তে ক্লিক করতে হবে। তারপর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দিয়ে স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত