Haimanti Ganguly: কোথায় হৈমন্তী? খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে, জানালেন গোপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে এখন চর্চিত নাম গোপাল দলপতি এবং তার স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের মুখে রহস্যময়ী নারী ওরফে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে বিরাট চর্চা শুরু হয়েছিল। তাঁর কথায়, অর্পিতার মতো নিয়োগ দুর্নীতির বিরাট অঙ্কের টাকা হৈমন্তীর কাছ রয়েছে। কিন্তু কোথায় হৈমন্তী? খুব শীঘ্রই প্রকাশ্যে আসবেন। এমনটাই জানালেন গোপাল দলপতি।

আরও পড়ুনঃ Madan Mitra: তুমি আমার পিছনে আছোলা দেবে, আর আমি সেটা মেনে নেবো না, রাজ্যপালকে আক্রমণ মদনের

332857489 881638659905835 8536885439978302454 n 4

পরিচয়ে তিনি গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী। নিয়োগ দুর্নীতিতে গোপাল দলপতি নাম পরিবর্তন করে আরামান নাম নিয়ে দুর্নীতির জাল বিছিয়েছিল। এই কথা প্রকাশ্যে আসার পর থেকেই গোপাল দলপতি সহ হৈমন্তীর নাম সংবাদমাধ্যমের শিরোনামে। কিন্তু কোথায় রয়েছে হৈমন্তী? এই প্রশ্ন উঠেছিল অনেক আগে থেকেই। তাঁর একাধিক ঠিকানায় গিয়েও খোঁজ মেলেনি অভিনেত্রীর। সোমবার হৈমন্তীর রহস্যের উন্মোচন করলেন গোপাল।

কোথায় হৈমন্তী? জানালেন গোপাল 

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, হৈমন্তীর সঙ্গে কথা হয়েছে। তিনি খবর পাঠিয়েছিলেন। যোগাযোগ করা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। তাহলে কী এবার নিয়গ দুর্নীতি নিয়ে সমস্ত কিছু পরিষ্কার হতে চলেছে? যদিও গোপাল দলপতির বক্তব্য ছিল, নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও যোগ নেই হৈমন্তীর। শুধুমাত্র ভালোবাসার মানুষ হিসেবে তাঁর ওপর ভরসা করে সমস্ত কাগজে সই করেছিল সে। কোথায় কত টাকার লেনদেন হয়েছে, সে সম্পর্কে কিছুই জানেন না হৈমন্তী।

কোথায় হৈমন্তী? জানালেন গোপাল 

কোথায় হৈমন্তী? জানালেন গোপাল 

কোন শহরে রয়েছে হৈমন্তী? এবিষয়ে কোন কিছুই জবাব দিলেন না গোপাল। বরং জানালেন, আইন এবং মিডিয়ার প্রতি তাঁর সম্মান রয়েছে। তাঁর বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার হয়েছে, সেই সমস্ত অপপ্রচারের জবাব তিনি দেবেন। কিন্তু তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন হৈমন্তী? উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত